আমাদের কথা খুঁজে নিন

   

কুঁড়িয়ে পাওয়া চিঠি (০৫)



চিত্রা, বিশ্ববিদ্যালয় কবে খুলবে জানি না। এভাবে যে ভাল থাকা যায়না এই সময়টা তার জ্বলন্ত উদাহরণ। অনার্স কবে শেষ হবে জানি না। আমি কি আদো শেষ করতে পারবো অনার্স...? আমার বন্ধুরা আমাকে বলেছিল - যে মেয়ে মাকর্স-লেনিন বোঝে না; গ্যাটে, দস্তয়ভস্কি, দান্তে, পল সাত্রে, মার্কেজ-হ্যামিংওয়ে জানেনা তাকে পাবার জন্য তুই এক সময় বিভোর ছিলি...!!! আমি বন্ধুদের সাফ জানিয়ে দিলাম- ভালবাসতে হয় সব সময় বিপরীত দর্শনের মানুষকে। কারণ আমার কাছে যা নেই তা ওর কাছ থেকে নেবো; ওর ভেতর যা নেই তা আমার কাছ থেকে নেবে। একই দর্শনের হলে তা কি সম্ভব? আমার বন্ধুরা উত্তর দিতে পারে নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।