আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের নিজের ঘরেই চাঁদাবাজির ব্যর্থ চেষ্টা



বগুড়া শহরের খাঁ পাড়ায় আওয়ামী লীগের নেতার রিক্সা গ্যারেজে ছাত্রলীগের চাঁদাবাজির ব্যর্থ চেষ্টা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বগুড়া শহর আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম নয়নের রিকশা গ্যারেজ দখলের চেষ্টা করে। জানা যায়, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী অস্ত্রশস্ত্র নিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় গ্যারেজ দখল করতে যায়। এসময় সফিকুল ইসলাম নয়ন এলাকার লোকজন নিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। সফিকুল ইসলাম নয়ন দাবি করেছেন, জনতার ধাওয়ার মুখে ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীর পালিয়ে যাওয়ার সময় গ্যারেজ থেকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও একটি টিউবয়েলের মাথা নিয়ে যায়। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তিনি অভিযোগ করেন, তার মালিকানাধীন ৬ শতাংশ জায়গায় নির্মিত রিকশা গ্যারেজটি দখলের জন্য ছাত্রলীগ নেতা লিটন বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, এক মাস আগেও এ জায়গা নিয়ে দু পক্ষের মধ্যে মারামারি হয়। বিডিন্যাশনাল নিউজ ডটকম- (বগুড়া, ২৩ মার্চ ২০১০ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.