আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতা খুন

বৃহস্পতিবার রাতে এ হামলায় একজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুরুল হোদা (৫২) মুশরীভুজা স্বর্ণকারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
আহত হয়েছেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস শুকুর (৪৭)। তাকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোলাহাট থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, দলদলী ইউনিয়নের মুসরীভুজা ত্রিমোহনীতে দুরুল হোদা ও আব্দুস শুকুর রাত ১০টার দিকে একটি চায়ের দোকানে বসেছিলেন।
এ সময় মুখোশপরা ৮/১০ জন ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুরুল হোদাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভোলাহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, বলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.