ছায়ার আড়ালে হারিয়ে জীবনের অর্থ খুজে ফিরি। ২১ শে ফেব্রুয়ারিতে ফিটফাট কইরা সেজে গুজে শহীদ মিনারের দিকে দৌড়ান , বহুত ট্যাঁকা খরচ কইরা বিশাল একখানা ফুলের তোড়া নিয়া শহীদ মিনারের উদ্দেশ্যে মেকি শ্রদ্ধা দেখান। এত আয়োজন করে যাদের উদ্দেশ্যে ফুল দিয়া আসেন, কখনও কি তাদের দুর্দশাগ্রস্থ পরিবারের খোজ খবর নিছেন ? কোটি কোটি টাকার ফুল অপচয় কইরা কি বাংলা ভাষার উন্নয়ন কাজ করতাছেন? ফুল দিয়া শ্রদ্ধা প্রদর্শন করলে ভাষাশহীদরা কতটুকু লাভবান হয়, কিংবা মেকি লোক দেখানো শ্রদ্ধা কতটুকু অসাড় আর যুক্তিহীন সে ব্যাপারে প্রশ্ন রয়েই গেল। আচ্ছা, বছরের একটা দিন ভাষার প্রতি আপনার দরদ উথলাইয়া পড়ে । অথচ বছরের বাকি দিনগুলোতে আপনার বিবি আর কন্যারা হিন্দি সিরিয়াল ছাড়া অন্য কিছু বুঝেনা, সেটা কিভাবে মেনে নেন ? কথায় কথায় ইয়ো ইয়ো ইংরেজি না ছাড়লে পানশে লাগে, বাংলায় কথা বলতে কি কষ্ট লাগে ? সবশেষে একটা উদাহরণ দেই, বাকিটা আপনারা বুঝে নেন, একটা গাছকে যদি ৩৬৫ দিনের ৩৬৪ দিন পানি না দেয়া হয় আর অবহেলা করা হয়, গাছটা কি বাচতে পারে ? বাকি একটা দিন যদি আপনি অশ্রুসজল নয়নে মরাগাছটার গোঁড়ায় পানি ঢালেন আর ফুল দিয়া শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে কি গাছটা বাইচা থাকবে ? জবাব দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।