এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়।
আমি বাঙালি... জন্মসূত্রে বাঙ্গালি! এ বাঙালি হতে আমাকে রাজপথে নামতে হয়নি, আমাকে মিছিল করতে হয়নি কিংবা নরপশুদের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়াতেও হয়নি! আমি বাঙালি... জন্মসূত্রে বাঙ্গালি!
কিন্তু ওরা বাংলার জন্য রাজপথে নেমেছে, ওদের উত্তাল মিছিলে প্রকম্পিত হয়েছে রাজপথ, পাকিস্তানী হায়েনাদের বুলেট ছিন্ন-ভিন্ন করে দিয়েছে ওদের বুক-পাঁজর,ফুটো করে দিয়েছে মাথার মগজ। তবুও ওরা দমেনি! ওদের তাজা রক্তেই প্রাণ ফিরেছে বাংলার!
আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, অহিউল্লাহ, ... ... ...
আমার বাংলাতে মিশে আছ তোমারা, আমি যে বাংলায় কথা বলছি, লিখছি, পড়ছি... সবকিছুতেই মিশে আছে তোমাদের রক্ত; তোমাদের আত্নত্যাগ! আর মিশে আছ বলেই হয়তো তোমাদের দেখেও দেখিনা, সবকিছু বুঝেও বুঝি না... একুশ ফেব্রুয়ারী ছাড়া তোমাদের মনেও করি না!
আজ একুশ ফেব্রুয়ারী! তাই হয়তো তোমাদের মনে পড়ছে। কিছু মনে করো না তোমরা... তোমাদের মূল্যায়ন কেউ করতে পারবে না। তোমাদের ঋণ কোটি বছরেও শোধ হবে না! কেউ মনে করুক আর না করুক বাংলার সাথে মিশে থাকবে তোমরা... অনন্তকাল ধরে...
সকল বাঙালিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা!
এর পর.....
-
কুফরী আক্বীদা, ভুল ও বিভ্রান্তিমুলক তথ্যে ভরা জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত "ইসলাম ও নৈতিক শিক্ষা" পাঠ্যবই
-
বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।
-
ব্রেকিং নিউজ চাঁদের বুড়ি মেশিন ম্যান দ্বারা নির্যাতিত হবার সময় বাংলার শ্রেষ্ঠ হিরো জলিল পম গানা চাঁদে উপস্থিত হন এবং তার সহীহ ইংরাজিনামা বয়ান করতে থাকেন ইহা শুনিয়া মেশিন ম্যান স্বেচ্ছায় ফাস নিলেন
-
ন্যায়বিচারের দাবিতে দেশের জন্য বেঈমান-মুনাফিক-দেশদ্রোহি রাজাকারদের ফাঁসীর দাবিতে শাহবাগের প্রজম্ম চত্বরে বসে আপনি চিৎকার করে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার ভাই, ততক্ষণ পর্যন্ত আপনি আমার বোন।
-
খ্যাতিমান সাংবাদিক, সাহিত্যিক ও কবি আহসান হাবীব এবং কথাশিল্পী শওকত ওসমানের জন্মদিন আজঃ প্রথিতযশা এই দুই সাহিত্যিকের ৯৭তম জন্মদিনে শুভেচ্ছা
-
নতুন এবং পুরাতন সকল ব্লাগার ( আইলসা গ্রুফ) আসেন আমরা একদফা একদাবি নিয়ে আন্দোলন করি । যারা নিয়মিত পোষ্ট দেন তারাও আমাদের আন্দোলন কে নৈতিক সাপোর্ট করেন ।
-
খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারকে কুরবানী দেয়ার ফযীলত ও আবশ্যক
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক সুন্নতি সামগ্রীর অনুকরণে কিছু সুন্নতি সামগ্রীর ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।