মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
সমাজতন্ত্র ও মানবমুক্তির সংগ্রামের মহান নেতা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিটব্যুরোর সাবেক সদস্য কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম আজ এক বিবৃতিতে উপমহাদেশের এই মহান নেতার প্রয়ানে গভীর শোক প্রকাশ করে বলেন, জ্যোতি বসুর মৃত্যুতে উপমহাদেশের কমিউনিস্ট ও প্রগতিশীল আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক, বিপ্লবী ও সর্বজন শ্রদ্ধেয় নেতাকে হারাল।
বুর্জোয়া রাষ্ট্রের ভিতরে একটি রাজ্যে কমিউনিস্ট ও বামপন্থীরা ক্ষমতায় থেকে কীভাবে শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করতে পারে কমরেড জ্যোতি বসু তার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
জ্যোতি বসুকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, দেশ ও জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বৃটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই তৎকালীন পূর্ববঙ্গের রাজনীতি ও শ্রমিক আন্দোলনে তাঁর অবদান অপরিসীম।
টানা প্রায় ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেন। গঙ্গার পানি বণ্টন চুক্তি, ভারত-বাংলাদেশ দ্বি-পাক্ষিক সহযোগিতাসহ নানা বিষয়ে তাঁর বিষিষ্ট ভূমিকা এদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত পরিবার, দল ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পুঁজিবাদী শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের মাঝেই কমরেড জ্যোতি বসু চিরকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, কমরেড জ্যোতি বসুর শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে সিপিবি সভাপতি মনজুরুল আহসন খান আজ রাতেই কলকাতায় যাত্রা করছেন। সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক নেতা সাজ্জাদ জহির চন্দন ও শিক্ষক নেতা মোহাম্মদ জাহাঙ্গির শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন।
কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক প্রকাশ
বাংলাদশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক আজ এক বিবৃতিতে উপমহাদেশের কিংবদন্তি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, জ্যোতি বসুর মৃত্যুতে উপমহাদেশের কমিউনিস্ট ও প্রগতিশীল আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক, বিপ্লবী ও সর্বজন শ্রদ্ধেয় নেতাকে হারাল।
ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত পরিবার, দল ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পুঁজিবাদী শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের মাঝেই কমরেড জ্যোতি বসু চিরকাল বেঁচে থাকবেন।
আর সেই সংগ্রামকে বাংলাদেশে অগ্রসর করে নেওয়ার মধ্য দিয়ে ওয়ার্কার্স পার্টি প্রকৃত অর্থে তাঁর প্রতি শোক জানানোর কথা বলেন।
বর্ষীয়ান বামপন্থী নেতা কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে বাসদ’দের শোক প্রকাশ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ১৭ জানুয়ারি ২০১০ এক শোক বার্তায় বলেন, “বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণকারী ভারতবর্ষের বর্ষীয়ান বামপন্থী নেতা কমরেড জ্যোতি বসুর প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি।
তাঁর দল সিপিএম এবং তাদের জোট বাম ফ্রন্টের নেতা-কর্মী, সমর্থক-দরদী ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
কমরেড জ্যোতি বসুর রাজনীতি ও রাজনৈতিক জীবনের অনেক সমালোচনা ত্রুটি বিচ্যুতি থাকলেও তার জীবনের সুদীর্ঘ সময় এবং মৃত্যু পর্যন্ত সমাজতন্ত্রের ও বামপন্থার প্রতি আনুগত্যশীল ও আস্থাশীল থেকে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
আমরা তাঁর উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে বিপ্লবী সংগ্রামকে জীবনের সংঙ্গে একাত্ম করে এগিয়ে চলার জন্য সকল বামপন্থী নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিপ্লবী কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শোক প্রকাশ
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি কমরেড নির্মল সেন ও সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ১৭ জানুয়ারি ২০১০ এক শোক বার্তায় বলেন, ভারতবর্ষের বর্ষীয়ান বামপন্থী নেতা কমরেড জ্যোতি বসুর প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি।
কমরেড জ্যোতি বসুর রাজনীতি ও রাজনৈতিক জীবনের অনেক বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করে মেহনতি মানুষের আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যাব।
বামপন্থী নেতা কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে গণ ফোরামের শোক প্রকাশ
গণ ফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিটব্যুরোর সাবেক সদস্য কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গণ ফোরাম নেতৃবৃন্দ জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত পরিবার, দল ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের মাঝেই কমরেড জ্যোতি বসু চিরকাল বেঁচে থাকবেন।
কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে শান্তি পরিষদের গভীর শোক
উপমাহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাবেক পলিটব্যুরোর সদস্য, উপমহাদেশের শান্তি আন্দোলনের অগ্রণী সৈনিক কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদে শান্তি পরিষদ।
শান্তি পরিষদের সাধারণ সম্পাদক কামাল হায়দার আজ এক বিবৃতিতে বলেন, জ্যোতি বসুর মৃত্যুতে উপমহাদেশের শান্তি আন্দোলন ও প্রগতিশীল আন্দোলনে এক বিশাল শূন্যতা তৈরি হল। যা কাটিয়ে ওঠা দুষ্কর। চরম প্রতিকূলতার মধ্যে থেকেও শান্তির সংগ্রামকে অগ্রসর করে নেয়ার ক্ষেত্রে কমরেড জ্যোতি বসু দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
বিবৃতিতে বলা হয়, গঙ্গার পাটি বণ্টন চুক্তি, ভারত-বাংলাদেশ দ্বি-পাক্ষিক সহযোগিতাসহ নানা বিষয়ে তাঁর অসামান্য ভূমিকা এদেশের প্রগতিশীল রাজনীতিবিদরা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
বিবৃতিতে জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত দল, পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, কমরেড জ্যোতি বসু চিরকালই আমাদের মাঝে বেঁচে থাকবেন যদি আমরা তাঁর সংগ্রামের ধারাবাহিকতায় শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত করতে পারি।
জ্যোতি বসুর মৃত্যুতে ক্ষেতমজুর সমিতির গভীর শোক
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি সামসুজ্জামান সেলিম, কার্যকারী সভাপতি এডভোকেট সোহেল আহম্মেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন রেজা ১৭ জানুয়ারী এক বিবৃতিতে বলেন কমরেড জ্যোতি বসু উপমহাদেশের কমিউনিস্ট ও প্রগতিশীল আন্দোলনে এক পথিকৃৎ। তিনি আজীবন শ্রমজীবী মানুষের সংগ্রামকে অগ্রসর করে নিয়েছেন। জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত দল, পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জ্যোতি বসুর মৃত্যুতে কৃষক সমিতির গভীর শোক
বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন ১৭ জানুয়ারী এক বিবৃতিতে বলেন কমরেড জ্যোতি বসু উপমহাদেশের কমিউনিস্ট ও প্রগতিশীল আন্দোলনে এক পথিকৃৎ।
তিনি আজীবন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের সংগ্রামকে অগ্রসর করে নিয়েছেন। জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত দল, পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে ছাত্র ইউনিয়নের গভীর শোক
উপমাহাদেশের কিংবদন্তি বিপ্লবী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাবেক পলিটব্যুরোর সদস্য কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ।
সংগঠনের সভাপতি মানবেন্দ্র দেব ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল আজ এক বিবৃতিতে বলেন কমরেড জ্যোতি বসু উপমহাদেশের কমিউনিস্ট ও প্রগতিশীল আন্দোলনে এক পথিকৃৎ।
একটি বুর্জোয়া সমাজেও কমিউনিস্টরা ক্ষমতায় থেকে কীভাবে শ্রমজীবী মানুষের সংগ্রামকে অগ্রসর করে নিতে পারে কমরেড জ্যোতি বসু তার দৃষ্টান্ত উদাহরণ।
নেতৃবৃন্দ বিবৃতিতে জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত দল, পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, কমরেড জ্যোতি বসু চিরকালই আমাদের মাঝে বেঁচে থাকবেন যদি আমরা তাঁর সংগ্রামের ধারাবাহিকতায় মুক্তমানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে পারি। কমরেড জ্যোতি বসু লাল সালাম।
কমরেড জ্যোতি বসুর মৃত্যুতে বাম ছাত্র ও যুব সংগঠনগুলোর গভীর শোক
বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, জাসদ ছাত্রলীগ, ছাত্র কেন্দ্র, গণতান্ত্রিক ছাত্র ঐক্য ও যুব সংগঠনগুলোর মধ্যে যুব মৈত্রী, যুব মোর্চা, যুব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে উপমহাদেশের কিংবদন্তি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, জ্যোতি বসুর মৃত্যুতে উপমহাদেশের কমিউনিস্ট ও প্রগতিশীল আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক, বিপ্লবী ও সর্বজন শ্রদ্ধেয় নেতাকে হারাল।
বিবৃতিতে নেতৃবৃন্দ জ্যোতি বসুর মৃত্যুতে তাঁর শোকাভিভূত পরিবার, দল ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পুঁজিবাদী শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের মাঝেই কমরেড জ্যোতি বসু চিরকাল বেঁচে থাকবেন।
শেখ রফিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।