এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।
আমার এক বন্ধুর নাম ফাহিম। ও ছিল ভার্সিটির সবচেয়ে কাছের বন্ধু। ফাহিম ছিল অনেক মেধাবি। ও এস,এস,সি ও এইচ এস সি তে অনেক ভাল রেজাল্ট করে ছিল।
আমাদের ভার্সিটির ঐ সময়ের সবচয়ে মেধাবি ছাত্র ছিল ও। ভার্সিটি লেবেল শেষ করার পর ওর সাথে আমার দেখা হয়নি । আমি বর্তমানে একটি ছোট ব্যবসা করি । কয়েক দিন আগে ব্যবসার কাজে ইস্কাটন রোড এক বায়িং হাউজ থেকে নামার সময় হঠাৎ ফাহিম এর সাথে দেখা। কুশল বিনিময়ের পর জানতে পারলাম ও বেকার, একটি চাকরির জন্য এখানে এসেছে ।
জানতে চাইলাম ও কোথায় থাকে,। জানতে পারলাম ও বোনের বাসায় বেকার বসে বসে খাচ্ছে, আর ও জানতে পারলাম ওর বোনের বাসা আর আমার বাসা একই মহল্লায়। যা হোল আলাপ শেষে ওকে আমার অফিসে পরদিন আসতে বললাম। তার পর বিদায় নিয়ে চলে আসলাম। যাহোক তার পরদিন কিন্তু ও আমার অফিসে আসেনি ।
কয়েকদিন পর এক ছুটির দিনে হঠৎ ফাহিমের কথা মনে পড়ল । ওর দেওয়া ঠিকানায় গেলাম ওর সাথে দেখা করতে, গিয়ে দেখি ও ঘুমিয়ে,আমার কথা শুনে ঘুম থেকে উঠে রেডি হয়ে আসল। আমি বললাম চল আজ দুই বন্ধু একসাথে ঘুরব, ও সম্মতি দিল। মোড়ের চায়ের দোকানের সামনে এসে ও আমাকে বলল তোর কাছে কি হাজার খানেক টাকা হবে, আমি ওকে ১০০০ টাকা দিলাম । ও বলল তুই পাচ মিনিট বস আমি আসছি এই কথা বলে ও চলে গেল।
তারপর আমি ৩ ঘন্টা বসে থাকলে ও ফাহিম আর আসেনি। তার কয়েক দিন পর একদিন বিকাল বেলা ফাহিম আমার অফিসে এসে হাজির, ওকে ঐ দিনের কথা জিজ্ঞাসা করলে, ও কিছু মিথ্যা বুলি বলে ঐদিনের ঘটনা উড়িয়ে দিল। ও বলল ওর ৫০০০ টাকা ধার লাগবে আমি দিব কিনা ,আমি ওকে টাকাটা দিলাম এবং বললাম ফাহিম তোর সাথে আমার কিছু কথা আছে। ও বলল ওর এখন অনেক তাড়া আছে অন্য একদিন এসে শুনবে। টাকাটা নিয়ে ও চলে গেল ,আর আমি মনে মনে ভাবতে লাগলাম, যে বনধু নিজের খাবার আমাকে খাইয়েছে।
যে ফাহিম তার নিজের মেধা আমার মাজে বিলিয়েছে। আমার সেই প্রিয় বন্ধুটি কেন আমার কাছে নিজেকে নিজেকে লুকাচ্ছে । যা হোক এর পর ফাহিম আরও কয়েক দিন আমার অফিসে এসেছে কিন্তু প্রতি বার ই ওর আসার উদ্দেশ্য হল ওর টাকা লাগবে,কখন ও ৫০০ আবার কখন ও ১০০০ । টাকাটা দিলে ও এক মুহুত্ব ও অপেক্ষা করত না । ওকে কোন কথা জিজ্ঞাসা করলে বলত পড়ে বলবে।
এখন তাড়া আছে ।
গত ৩-৪ দিন আগে অন্য একজনের কাছে জানতে পারলাম,আমার আশংকাই সত্য, ফাহিম মাদকাসক্ত। ভার্সিটির সবচেয়ে মেধাবি ছাত্র টি যে কিনা একদিন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত, সে কিনা মাদকের টাকার জন্য বন্ধুর কাছে ৫০০ টাকার জন্য হাত পাতে । মনটা খারাপ হয়ে গেল, মনে মনে ভাবলাম ফাহিম কে যে কোন মুল্যে এই পথ থেকে ফিরিয়ে আনতেই হবে, নুতবা বন্ধু হিসাবে নিজেকে অপারাধি মনে হবে।
গত কাল সকালে অফিসে গিয়ে ফাহিম বসে আছে আমার অপেক্ষায়, ও বলল আজ ওর একটা ইন্টারভিউ আছে তাই ওর কিছু টাকা লাগবে, আমি ওকে ৫০০ টাকা দিলাম আর ওকে রাতে আমার বাসায় বাসায় আসতে বললাম।
ও রাতে আসবে বলে চলে গেল। আমি জানি আজ ওর কোন ইন্টারভিউ নেই, মিথ্যা বলে টাকা নিয়ে গেল।
রাত আনুমানিক ১০টার দিকে ফাহিম আমার বাসায় আসল। ওকে বললাম ফাহিম তুই আমার সাথে আর মিথ্যা বলিসনা । তুই মাদকাসক্ত এটা আমি জানি।
একথা শুনে ও যেন আকাশ থেকে পড়ল,
আমি ওকে ওর অতীত কোথায় ছিল আর ও কোথায় চলে যাচ্ছে সে সব মনে কবিয়ে ওকে এই পথ থেকে ফিরে আসতে বললাম। ও আমার গলায় হাত দিয়ে কেদে দিল। ও কিভাবে মাদকাসক্ত হল তা আমাকে শুনাল । ও আমাকে বলল মাদকা ছাড়া ও নাকি একটি দিন সুস্থ থাকতে পাড়েনা। ওকে সাহস দিলাম যে কোন মুল্যে আনি তোকে ভাল করবই।
ওকে বললাম আগামি শনি বার থেকে ও যেন আমার অফিসে বসে। ও রাজি হল,তারপর ওকে বিদায় দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম যে করেও হোক আমার বন্ধুটিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতেই হবে। আমি কি পাড়ব? কি বলেন বলেন আপনারা.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।