হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........
জ়্বী হ্যা ভাই বোনেরা,এটাও বিগত কয়েক দিনে ব্লগে আসা নানান মুনীয় পোস্টের মত আরেক খানা ওয়াই-ম্যাক্সীয় পোস্ট !!
সামান্য একটু তফাত যা আছে,তা হল,বেশিভাগ পোস্ট গুলাতেই মানুষ এখন জানতে চাচ্ছে,আর আমি আজ দুই তিন ধরে দুই ওম (ওয়াই ম্যাক্স) কোম্পানীর অফিসে ঘুরে ঘুরে কিছু তথ্য পেলাম,ভাব্লাম শেয়ার করি।
যাই হোক,প্রথমেই আসি কিউবির এক্সপেরিয়েন্সে ।
ওদের এক্সপেরিয়েন্স বুথের ব্যবহার এই প্রথম করলাম আমি।
সরাসরি বলি,আমি মুগ্ধ এবং কিঞ্চিত বিস্মিত।
ওরা আমাকে ৫১২ কেবিপিএস এর কানেকশন ইউজ করতে দিয়েছিল।
ওদের কানেকশন গুলায় স্পিড মিটার শো করছিল,তো আমি দেখতে পাচ্ছিলাম স্পিডটা কেমন।
আমি কয়েকটা ওয়েব পেজ এ ঢূকলাম,সাথে সাথেই চলে আসে।
গেলাম ইঊটিউব এ, কোন স্ট্রিমিং ছাড়া জীবনে প্রথম ইউটিউব ভিডিও চলতে দেখলাম ওখানে।
তারপর ডাউনলোড দিলাম ডাউনলোড ডট কম থেকে,২৭ মেগার ১টা ফাইল মাত্র ৪ মিনিটে নামল !
তারপর ওদের সাথে কথা বলা শুরু করলাম,ওরা বল্ল যে ,ওরা যে লাইনগুলা অফার করছে,এগুলা ডেডিকেটেড,মানে ২৫৬ কেবি যেটা অফার করছে,ওটা এভারেজে কখনই ২৫৬ এর নিচে যাবে না,যেটা ৫১২ ,ওটা ওই স্পিড এর নিচে নামবে না,যদি নামে,ওরা সেটাকে ওদের সার্ভিস প্রদানের অফিসিয়াল ব্যার্থতা হিসেবে ধরে লোক পাঠিয়ে লাইন ঠিক করে দিবে।
আর আমি যে ৫১২ এর লাইন ইউজ করছিলাম,সেটায় স্পিড বেশিভাগ সময় ই ১ এম বি পি এস এর কাছে থাক্তেছিল,জানি না,হয়তো এটা হয়ত ওদের গ্রাহক আকর্ষণের পলিসি মাত্র !
যাই হোক,প্রধাণ যে ব্যাপারটা ওরা আমাকে এনশিঊর করল যে,যে স্পীড এ লাইনে নেয়া হবে,তার নিচে নামবে না,এটা আমার কাছে সব থেকে গুরুত্বপুর্ণ মনে হইছে।
বলে রাখি,ওরা এখন ও শুধুমাত্র ইন্ডোর রাউটার দিচ্ছে,যেটা প্লাগ এন প্লে না এবং বিদ্যুত না থাকলে এটা চলবে না। তবে ওরা আর কিছিদিনের মধ্যে প্লাগ এন প্লে মডেম দিবে এবং কেউ চাইলে বর্তমান রাউটারের সাথে তা রিপ্লেস করতে পারবেন।
সাথে এটাও বলে রাখি,ইন্ডোর রাউটার দিয়ে আপনি ৪ টা পর্যন্ত পি সি তে লাইন শেয়ার করতে পারবেন একদম লিগ্যালি ,বাট প্লাগ ন প্লে তে এটা করা যাবে না। এই ফিচারটা আমার দরকারী,কারণ আমি আর আমার ভাই শেয়ারে লাইন নিচ্ছি,সো এক সাথে ২ পিসি তে ইউজ করা টা আমার জন্যে অনেক দরকারী। কেউ অবশ্য চাইলে রাউটার কিনে ব্যাবসাও শুরু করে দিতে পারে লাইন দেয়ার !!
এবার বাংলা লায়নের বয়ান করি !
সব কথা প্রায় এক ই,এদের স্পিড ও ওদের মতই,অন্তত এক্সপেরিয়েন্স বুথে।
এদের কথায় সামান্য তফাত যা হল,এরা বলছে,এরা যে স্পিড অফার করবে ,সেটা ৯৮% থাকবে। অর্থাত,৩২ কিলোবাইট লাইনে কখনোই ৩১ এর নিচে নাম্বে না,নাম্লেও এভারেজ কখনোই ৩১ পয়েন্ট ফাইভ এর নিচে হবে না।
এরা ৩ ধরনের ডিভাইসে লাইন এক্টিভেট করছে,প্লাগ এন প্লে,ইন্ডোর এবং আউটডোর।
এরা আমাকে ২টা খুব দরকারী কথা বল্ল।
১।
প্লাগ এন প্লে এর চাইতে ইন্ডোর রাউটারের সিগ্ন্যাল ভাল পাওয়া যাবে এবং অনেক এলাকায় প্লাগ ন প্লে কাজ করবে না,বিশেষ করে হাইরাইজ গুলাতে কারণ সেখানে সিগ্ন্যাল আটকা পড়ে যাবার চান্স আছে।
২। এখন ইউজার অনেক কম থাকার কারনে স্পিড অনেক উপরে উঠবে,বাট ভবিষ্যতে এমন উপরে নাও উঠতে পারে। কিন্তু ওরা যে স্পীড অফার করছে,তার নিচে নামবে না কখনোই,এটা অনেক জোর দিয়ে বলল।
১টা কথা বলে রাখি,সব চাইতে যেটা ভাল্লাগছে,অনেক প্রফেশনাল,অন্তত ব্রডব্যান্ড বা মোবাইল অপারেটরদের () চাইতে তো বটেই।
ওরা আসলেই চাচ্ছে লাইন দিতে এবং সেবা দিতে।
যাই হোক,এবার আসল কথা টা বল,যেটা নিয়ে জনমনে ব্যাপক উত্তেজনা।
ফেয়ার ইউজেস পলিসি
দুই কোম্পানীর ভাষ্য এখানে ভিন্ন।
কিউবি এই ব্যাপের খুব বেশি ক্লিয়ার মনে হল আমার কাছে।
তারা আমাকে বল্ল,আপনি ২৪ ঘন্টা ডাউনলোড করতে পারবেন না।
অন্তত ৫-৬ ঘন্টা পরপর আপনাকে আপনার ডাঊনলোড বন্ধ করতে হবে যাতে লাইন হ্যাং না হয়ে যায়। আপণার ২৪ ঘন্টা ব্রাউজিং এ ওদের আপত্তি নেই,শুধুমাত্র হার্ডকোর ডাউনলোডারদের এমন ডাউনলড দেয়া থাকলে ৭-৮ ঘণ্টা পরপর লাইন ডিস্কানেক্ট করে দেয়া হবে অথবা তাকে মেইলে এরকম ডাউনলোড না করার অনুরোধ করা হবে।
আমার প্রধান জিজ্ঞাসা ছিল,মাসে কেমন ডাউনলোড আমি করতে পারব,আমাকে বলা হল,প্রতিদিন ১ গিগাতে ওদের কোন আপত্তি নাই,এমন কি আমার ৫১২ এর লাইনে আমি ৩ গিগা পর্যন্ত নামাতে পারি ডেইলি,বাট একটু রয়ে সয়ে,কন্টিনিয়াস ২৪ ঘন্টা ডানলোড দিয়ে না,১ টা মুভি নাম্লে কিছুক্ষণ রেস্ট দিয়ে আরেক্টা
বাংলা লায়ন এই ব্যাপরে অফিশিয়ালি কিছু বলতে চাচ্ছে না,তবে ওদের ১ ইঞ্জিনিয়ার আমাকে যা বল্ল তা অনেকটা কিউবির কথাই। তবে ওরাও বল্ল,২৫৬ এর লাইনে ৩০ গিগা ডাউনলোড করা যাবে মাসে,তার বদলে ওরা স্পিড কমাবে না
বলে রাখি,বাংলা লায়ন ডাঊনলোডর অর্ধেক এবং কিউবি ডাউনলোডের ১ চতুর্থাংশ আপলোড স্পীড দিবে।
আর বাংলা লায়নের ইন্ডোর রাউটার ওয়াই ফাই এনাবেল,আপনি চাইলে মোবাইলে যদি ওয়াই ফাই থাকে বা ল্যাপ্টপে তার লাগান ছাড়াই নেট ইউজ়াইতে পারবেন
যাই হোক,আমি কচলা কচলির শেষ পর্যায়ে একদম।
ইন্টারনেটে ভাল স্পীড পাওয়ার জন্যে আমি এমন কিছু নাই যে করি নাই।
সিটিসেল জুম থেকে শুরু করে ন্যাশনাল ফোনের লাইন পর্যন্ত কিনা ঠকছি। এখন ব্রডব্যান্ড এ আছি,তার ও যে হাল।
অনেকের ই নেট ভাগ্য ভাল বিডি তে,আমি সেই অনেকের মধ্যে না
আমার কাছে বাংলাদেশে এখন পর্যন্ত এদের ব্যাপারগুলাই মনে ধরার কারনে সাম্নের মাসে হয়ত এই ২ টার কোন ১ টা লাইন নিব,বাট আমি জানি না এখন ও কোনটা। ধরা খাইলেও এ ছাড়া অন্য উপায় নাই।
আর খুব ভাল করে বলে রাখি,আমি কাউকে এদের এই লাইন নেয়ার জন্যে উদ্বুধ্য করার কোন চেষ্টা করছি না। যার ইচ্ছা নিব,যার ইচ্ছা নিব না। আমি শুধু কিছু ব্যাপার শেয়ার করলাম যেটা একটূ হলেও কারো কাজে আসলে আমি বাকবাকুম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।