সালমান খানকে খুব কাছের মানুষ মনে করেন বলেই জানিয়েছিলেন সঞ্জয় লীলা বানশালী। এবারে সেই ‘কাছের মানুষ’টির জন্যই বিপাকে পড়তে যাচ্ছেন প্রখ্যাত এ নির্মাতা। সঞ্জয়ের ‘রাম-লীলা’ এবং সালমানের ‘মেন্টাল’ ছবি দুটি খুব কাছাকাছি সময়ে মুক্তি পেতে যাচ্ছে জানতে পেরে ঘুম হারাম হবার জোগাড় হয়েছে সঞ্জয়ের।
শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে ‘রাম-লীলা’ ছবির কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন সঞ্জয়। ছবিটি এ আগস্টে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
কিন্তু একই মাসে মুক্তি পাবে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’। এজন্য ‘রাম-লীলা’ মুক্তির তারিখ পিছিয়ে ২৯ নভেম্বর করেন সঞ্জয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। এবারে সালমানের কারণে আবারও একই ধরনের ঝামেলায় পড়েছেন সঞ্জয়।
সালমান অভিনীত ‘মেন্টাল’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছরের শুরুর দিকে।
কিন্তু হঠাত্ করেই জানানো হয় যে, ছবিটি মুক্তি পাবে ২২ নভেম্বর। ‘রাম-লীলা’ মুক্তির মাত্র এক সপ্তাহ আগে ‘মেন্টাল’ মুক্তি পাবে জানতে পেরে তাই খুব চিন্তিত হয়ে পড়েছেন সঞ্জয়।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘জিনিউজ’ জানিয়েছে, সালমানের কোনো ছবি মুক্তি পেলে অন্তত টানা দুই সপ্তাহ প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। ‘মেন্টাল’ মুক্তির এক সপ্তাহ পরে ‘রাম-লীলা’ মুক্তি পেলে নিঃসন্দেহে দর্শকদের বড় একটি অংশকে হারাবেন সঞ্জয়। বিষয়টি তাঁকে এতটাই চিন্তিত করে তুলেছে যে, আবারও ‘রাম-লীলা’ মুক্তির তারিখ পরিবর্তনের পরিকল্পনা করছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।