স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
থমথমে নিরবতা
গভীর আঁধার,
পার হয়ে যেতে হবে
নিষিদ্ধ দ্বার ।
আঁধারের সীমা নেই
কালি গোলা রঙ,
গীর্জার ঘন্টাটা
বাজে ঢং ঢং ।
অজানা অচেনা পথে
চলি একা একা,
জানিনা পাব কি সেই
আলোকের দেখা ।
আঁধারে দেখিনা কিছু
চলি অনুমানে,
তবু আমি ছুটে যাই
জীবনের টানে ।
আমার চলার শুরু
সময়ের সাথে,
পথ চলা থামে নাই
কভূ দিনে রাতে ।
আজো আমি খুজে ফিরি
সে পথের খোঁজ,
জানি সেটা খুজে পাওয়া
হবে না সহজ ।
শপথের তরে যাই
কালো স্রোতে ভেসে,
প্রয়োজন হলে পরে
প্রান দেব হেসে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।