আমাদের কথা খুঁজে নিন

   

নিছকই একটি রূপকথা।


রাজা বসেছেন তার সভাসদদের নিয়ে, তিনি ক্রুদ্ধ, রাগান্বিত। তারই রাজ্যের অন্তর্গত একটি এলাকায় গড়ে উঠেছে নতুন বসত, নাম শিমুলতলা। সেখানে কিছু প্রজা আজকাল বেশ কথা শিখেছে। শিখেছিস ভাল কথা, স্তুতি বাক্য রচনা কর, বোকা প্রজাগুলি তা না করে তাদের বিবেক এবং মানবীয় আবেগ নিয়ে খেলতে শুরু করল। রচনা করল তারা পালাগান, কবিতা, গল্প, উপন্যাস, সঙ্গীত থেকে শুরু করে অনেক কিছু। এতে আপত্তি করল রাজার শুভাকাংখীরা… এ সমস্যা সমাধানে রাজা তলব করলেন বিজ্ঞ ব্যাক্তিদের, যারা এখন থেকে শেখাবে কিছু নতুন নিয়ম কানুন। সেই মহামানবরা বিধান দিলেন, যারা কথা শুনবেনা তাদের কতল করা হবে, কিছু বন্দীকে আবার বাঁচিয়ে রাখা হবে তবে হাত, পা, জিব কেটে ফেলা হবে, আর কিছু প্রজাদের ছুঁড়ে ফেলা হবে রাজ্য থেকে। বাহ! খুব অল্প সময়ে খুব সহজ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, রাজা খুব খুশি হলেন, সবাইকে পোলাও কোর্মা খাওয়ালেন আর যাওয়ার সময় মোহর দিয়ে পুরষ্কৃত করলেন। অতঃপর রাজ্যে তথাকথিত সুখ শান্তি ফিরে আসল।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।