সম্প্রতি আয়ারল্যান্ডের একদল বিজ্ঞানী তরকারিতে(Indian Curry)এমন একটি উপাদান খুঁজে পেয়েছেন যা খাদ্যনালীর ক্যান্সার নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।কর্ক ক্যান্সার সেন্টারের চিকিতসা বিজ্ঞানীরা তরকারিতে ব্যবহত হলুদের মধ্যে কারকিউমিন নামে একটি রাসায়নিক পেয়েছেন যা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে তা ক্যান্সারাক্রান্ত কোষের উপর কাজ করতে শুরু করে। গবেষণায় দেখা গেছে যে,কারকিউমিন নামের এই রাসায়নিকটি ক্যান্সার কোষগুলোকে এমন সংকেত পাঠায় যার ফলে কোষগুলো নিজেরা-ই নিজেদেরকে হজম করে ফেলে।এ ঘটনা ক্যান্সার গবেষকদের মধ্যে নূতন আশার সঞ্চার করেছে।গলার ক্যান্সারের চিকিতসা খুব একটা আশাপ্রদ নয়।এ ধরণের ক্যান্সারে আক্রান্ত রোগীদের শতকরা ১২-৩১ ভাগ ৫ বছর বেঁচে থাকে।প্রতি বছর পৃথিবীতে ৫০০০০০ লোক গলার ক্যান্সারে মারা যায়।ইতোপূর্বে করা অন্যান্য স্টাডি থেকেও দেখা গেছে যারা বেশি বেশি ইন্ডিয়ান তরকারি খান তাদের এ ক্যান্সার কম হয়। কর্ক ক্যান্সার রিসার্চ সেন্টারের গবেষক দলের প্রধান শ্যারন ম্যাকেনা আশা প্রকাশ করেছেন হলুদ হতে প্রাপ্ত এই কারকিউমিন দিয়ে অচিরেই ক্যান্সার চিকিতসার নতুন ওষুধ তৈরি করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।