আমাদের কথা খুঁজে নিন

   

টিপাই মুখ জলবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু



ওজর আপত্তির মধ্যেই শুরু হয়ে গেছে মনিপুরে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রাথমিক কাজ৷ বাংলাদেশের আপত্তির কথা মাথায় রেখে সরকারিভাবে বলা হয়েছে, টিপাইমুখে কোন সেচ বাঁধ নির্মিত হবেনা৷ বাংলাদেশের স্বার্থ অক্ষুন্ন থাকবে৷ তথ্যসূত্র ডয়চে ভেলে Click This Link বিভিন্ন মহলের ওজর আপত্তির মধ্যেই মনিপুর, মিজোরাম ও আসাম সীমান্ত সংলগ্ন তুইভাও-বরাক নদীর সঙ্গমস্থলে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে উত্তর-পূর্বাঞ্চল ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন সংক্ষেপে নীপকো৷ একমাত্র পরিবেশ ছাড়পত্র ছাড়া বাকি সব বিধিবদ্ধ অনুমোদন এসে গেছে৷ আর্থিক অনুমোদনও পাওয়া গেছে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির৷ সই হয়েছে মনিপুর সরকারের সঙ্গে সমঝোতাপত্র৷ আসাম ও মিজোরাম সরকার দিয়েছে নো অবজেকশন সার্টিফিকেট৷ নীপকো প্রথমে নির্মাণ করবে দুটি ইউনিট৷ সেজন্য ইলেক্ট্রো-মেকানিক্যাল সাজসরঞ্জাম সরবরাহের আন্তর্জাতিক দরপত্র খোলা হয়েছে৷ পুরো প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগবে বছর সাতেক৷ মোট ৬টি ইউনিটে উত্পন্ন হবে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।