গত মৌসুমে ১০০ পয়েন্টের রেকর্ড গড়া রিয়াল মাদ্রিদ অবশ্য জিততে পারেনি। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ৩-৩ গোলের ড্র নিয়ে ফিরেছে লা লিগার রানার্স আপরা।
গত সপ্তাহে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ কিংস কাপ জয় করা আতলেতিকো মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে মায়োর্কার সঙ্গে। আর গ্রেনাদাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ভ্যালেন্সিয়া।
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার পয়েন্ট যথাক্রমে ৯৭, ৮২, ৭৩ ও ৬৫।
সব দলের আর একটি করে ম্যাচ বাকি।
এসপানিওলের মাঠে ১৪ ও ৮৬ মিনিটে বার্সার গোলদাতা দুই স্ট্রাইকার চিলির অ্যালেক্সিজ সানচেজ ও স্পেনের পেদ্রো।
সোসিয়েদাদ সফরে ষষ্ঠ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও ৫৭ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার হোসে ক্যালেয়ন ২-০ গোলে এগিয়ে দেন রিয়ালকে।
কিন্তু ৬৪ ও ৭৮ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার জাভি প্রিয়েতোর পেনাল্টি ও ফরাসী স্ট্রাইকার আন্তইন গ্রাইজমানের লক্ষ্যভেদ সমতা নিয়ে আসে ম্যাচে।
৮০ মিনিটে জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরার গোলে আবার এগিয়ে যায় রিয়াল।
তবে ইনজুরি সময়ে প্রিয়েতোর দ্বিতীয় গোল জয়ের স্বপ্ন ভেঙ্গে দেয় স্পেনের সফলতম ক্লাবটির।
সোসিয়েদাদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো সহ কিংস কাপের ফাইনালে খেলা ৬ জনকে বিশ্রাম দেয় রিয়াল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।