Let the wind blow out the candles
টিউটোরিয়াল টা একেবারেই ভুয়া অনেকেই হয়ত জানেন, তবে আমার মত নবীন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই টিউটোরিয়াল
এই সিস্টেমে আমরা কিন্তু আপনার ফোরাম সাইটের মূল লে'আউট এ কোন পরিবর্তন আনব না। আমরা নতুন একটা বিবিকোড তৈরি করব যেটা আপনার পোস্টের যেকোন জায়গায় বসিয়ে দিলে গুগল এডসেন্সের এড আইসা পড়বে
এজন্য প্রথমেই আপনার ফোরামে এডমিন হিসেবে লগিন করুন, তারপর এডমিন কন্ট্রোল প্যানেলে চলে যান।
এবার কন্ট্রোল প্যানেলের ওপরের ট্যাব থেকে Posting সিলেক্ট করুন।
Posting প্যানেল এসে পড়লে বাদিকের মেনু থেকে BBCodes সিলেক্ট করুন (এটা অবশ্য অটো সিলেক্ট হয়ে থাকে)
পেজ এসে পড়লে Add a new BBCode বাটন চাপুন।
যেই পেইজটি লোড হবে সেটার BBCode usage টেক্সটবক্সে পছন্দর ট্যাগটি লিখুন। পরবর্তীতে আপনার পোস্টে এই ট্যাগটি লিখলেই এডসেন্সের এড চলে আসবে। উদাহরণস্বরুপ আমি আমার ফোরামে একটা বক্স-এড যোগ করেছি, তাই আমি এটার নাম দিতে চাই boxad
এক্ষেত্রে আমার ট্যাগটি হবে [boxad][/boxad]
মানে পোস্টের যেকোন জায়গায় [boxad][/boxad] লিখে দিলেই সেখানে এড এসে পড়বে
শেষ ধাপ:
HTML replacement - টেক্সটবক্সে আপনার এডসেন্সের কোড হুবুহু কপি পেস্ট করে দিন। এরপর সাবমিট করলেই কাম শেষ!
ডেমো হিসেবে আমার ফোরামের একটা পেইজ তুলে দিলাম
এখানে কাজটা আরেকটু স্মার্টলি করার জন্য আমি Advertisement নামে নতুন একটা ইউজার একাউন্ট তৈরি করেছি।
এভাবে ইচ্ছামত বিবিকোড তৈরি করে যেকোন ধরণের এড যোগ করা যাবে আর ইচ্ছামত পেস্ট করা যাবে আপনার ফোরামের যেকোনো পোস্টে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।