আমাদের কথা খুঁজে নিন

   

আমার পরীক্ষা শেষ হয়না কেন?



আমার এস.এস.সি পরীক্ষা শুরু হয়েছিল গত মাসের ১৫ তারিখে। মোট এগারটা সাবজেক্ট । ছয়টা সাবজেক্টের পরীক্ষা শেষ, বাকি এখনো পাঁচটা। একেকটা পরীক্ষা শেষ হয় আর মনে হয়, যাক্, একটা কমল। একটু খুশি খুশি ভাব হয়।

কিন্তু বাকি পরীক্ষাগুলোর কথা ভাবলে আনন্দ আর থাকেনা। আমার পরীক্ষা শেষ হবার কথা ছিল এ মাসের ১২ তারিখে ( প্র্যাকটিক্যাল বাদে)। কিন্তু ১০ তারিখ সরকারি ছুটি পড়ায় সেদিনের পরীক্ষটা হবে ১৬ তারিখে। মানে আরও তিনটা দিন নষ্ট (!)। ব্যাপারটা এখন এমন দাঁড়িয়ে গেছে যে যতই পরীক্ষা দিব ততই বেড়ে যাবে।

এক মাস ধরে মানুষ কিভাবে পরীক্ষা দেয়? পরীক্ষাগুলো কি ইহজন্মে শেষ হবেনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.