আমাদের কথা খুঁজে নিন

   

অনুবাদ কবিতা-লেটার ইন নভেম্বর : সিলভিয়া প্লাথ



লেটার ইন নভেম্বর সিলভিয়া প্লাথ অনুবাদ: আয়শা ঝর্না ভালবাসা আমার পৃথিবীকে অকস্মাৎ পাল্টে দিয়েছে, করেছে রঙিণ রাস্তার বাতিগুলো ইদুরের লেজে চূর্ণবিচূর্ন, বিষবৃক্ষের পাত্র সকাল নয়টায়। এটি সুমেরীয়, ছোট্ট কালো বৃত্ত, এর চারপাশে নরম ঘাস যেন ছোট্ট শিশুর চুল। বাতাস যেন সবুজ নরম, আনন্দদায়ক। এটি ভালবেসে আমাকে বসিয়ে রাখে নরম তাকিয়ায়। আমি উৎফুল্ল এবং উষ্ণ আমার মনে হচ্ছে আমি হতে পারি বিশাল, বোকার মত সুখী আমি, আমার বুটজুতা যেটি কিনা ঘোড়ায় চড়ার সময় পরি প্যাচ প্যাচ করছে এর সুন্দর লাল রঙের ভেতর। এটি আমার সম্পদ দিনে দু'বার এতে পায়চারী করি, গন্ধ শুকি এর কর্কশ খোলসের, ঝিনুক, বিশুদ্ধ আয়রন এবং পুরনো লাশের দেয়াল তাদের ভালবাসি ইতিহাসের মতো, আপেলগুলো সোনালি মনে করো----- আমার সত্তরটি বৃক্ষ ধরে আছে তাদের সোনালি লালাভ বল ছাইরঙা মৃত্যময় গাঢ় সু্পে তাদের লক্ষ সোনালী পাতা ধাতুর, প্রাণহীন। ও ভালবাসা, ও অভিষেক কেউ নয় শুধু আমি হেটে যাই কোমর পর্যন্ত ভিজে। যা অপ্রতিস্থাপনীয়, সোনালী রক্তাক্ত, গভীরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.