আমাদের কথা খুঁজে নিন

   

কি অদ্ভুত আমরা বাঙালী জাতি !!!!!!!!!!

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

আব্দুল গাফ্ফার চৌধুরী । কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি অমর একুশের প্রভাত ফেরির সেই বিখ্যাত গানের রচয়িতা । গতকাল তার ৭৫তম জন্মদিন ছিল । সশ্রদ্ধ সালাম "স্যার আপনাকে" ।

আপনার জন্য আমাদের একুশ আরও মহীমান্বিত । ভাষা শহীদ রফিকের রক্ত দেখে ভাবাবেগে উদ্বেলিত হয়ে আপনি এই কবিতাটি রচনা করেছিলেন । এই কবিতার অধিকার আপনি আমাদের দিয়েদিয়েছেন । আর আমরা তাকে কি দিয়েছি ? দিয়েছি। কে বলল দেইনি ? তাকে আমরা নাগরিকত্বহীন করেছি ।

এতো মহা প্রতিদান !!!!!!!!!!!!! ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে আন্দোলন করায় আমাদের মহামান্য জেনারেল জিয়ার সরকারের আমলে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল । আজ রাজাকারদের গাড়ি বহরে আমাদের পবিত্র পতাকা । রাষ্ট্রভাষা আন্দোলনে যাদের গুলিতে প্রাণ দিয়েছিলেন আমাদের ভাইয়েরা তাদেরই দোসররা আজ আমাদের দোসর । চিন্তা করবেন না স্যার । আপনারা ভুল করে আন্দোলন করেছিলেন এবং জয়ী হয়েছিলেন, কিন্তু আমরা তো আর ভুল করতে পারি না ।

তাই আমরা স্বর্গে, আল্লাহর পথে যাবার জন্য আপনাদের সব চিহ্ন মুছে দিয়ে রাজাকারদের দোসর হচ্ছি । কি অদ্ভুত আমরা বাঙালী জাতি !!!!!!!!!!! ধিক ধিক ধিক । না এ হতে দেওয়া যায় না । না না না না না না । আমরা আবার গড়ে উঠব ।

রাজাকার মুক্ত দেশ গড়ব । এ আমাদের অঙ্গীকার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.