আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখান - যুদ্ধাপরাধীদের ভোট দানে বিরত থাকুন।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

সর্বশেষ খবরের দেখা যাচ্ছে - মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী এবং যুদ্ধাপরাধীদের দল বাজাই (জামায়াত) বিএনপির বদন্যতায় ৩৬টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। জনসমর্থনহীন এই দলটি বড় দুইটির দলের অপ্রয়োজনীয় কলহের সুযোগে বিএনপির সমর্থকদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের দেশকে জঙ্গীবাদ আর মৌলবাদের দিকে টেনে নিতে চায়। একটা নীতিহীন দল হিসাবে জামায়াত শুধু ক্ষমতার জন্যেই যে কোন দলের সাথে জোট করতে কুন্ঠিত নয়। কিন্তু শুধু মাত্র মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের কোন আপোষ নেই - স্বাধীনতার ৩৮ বছর পর চাপের মুখে যদিও মুক্তিযুদ্ধকে স্বীকার করেছে - কিন্তু আমাদের ভুলে গেলে চলবে - এরা সামান্য সুযোগ পেলেই প্রকাশ্যই মুক্তিযুদ্ধাদের পিঠে লাথি মারে। বাংলাদেশের রাজনীতির গুনগত পরিবর্তনের জন্যে জামায়াতের নীতিহীন জোট বাধার সংস্কৃতিকে "না" বলুন। বিজয়ের মাসে শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করে জামায়াতকে ভোট দানে বিরত থাকুন। নীচের তালিকার দিকে লক্ষ্য রাখুন: ১. দলের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী (পাবনা-১), ২. সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (ফরিদপুর-৩), ৩. সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান (শেরপুর-৩), ৪. এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২), ৫. কর্ম-পরিষদের সদস্য মাওলানা আবদুস সুবহান (পাবনা-৫), ৬. মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (পিরোজপুর-১), ৭. ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১), ৮. জামায়াতের ঢাকা মহানগরী শাখার সেক্রেটারি হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২), ৯. মোহাম্মদ এম এ হাকিম (ঠাকুরগাঁও-২), ১০. মাওলানা মোহাম্মদ হানিফ (দিনাজপুর-১), ১১. আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬), ১২. মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২), ১৩. আবদুল লতিফ (নীলফামারী-৩), ১৪. আবু হেনা মো. এরশাদ হোসেন (লারমনিরহাট-১), ১৫. অধ্যাপক আবদুল গনি (রংপুর-১), ১৬. শাহ মুহাম্মদ হাফিজুর রহমান (রংপুর-৫), ১৭. নুর আলম মুকুল (কুড়িগ্রাম-৪), ১৮. মাওলানা আবদুল আজিজ (গাইবান্ধা-১), ১৯. অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), ২০. মাওলানা আজিজুর রহমান (যশোর-১), ২১. আবু সাইদ মো. সাহাদাৎ হোসাইন (যশোর-২), ২২. অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ (বাগেরহাট-৩), ২৩. অধ্যাপক শহীদুল ইসলাম (বাগেরহাট-৪), ২৪. মিয়া গোলাম পারওয়ার (খুলনা-৫), ২৫. শাহ মো. রুহুল কুদ্দুস (খুলনা-৬), ২৬. অধ্যক্ষ ইজ্জতউল্লাহ (সাতক্ষীরা-১), ২৭. মাওলানা আব্দুল খালেক মন্ডল (সাতক্ষীরা-২), ২৮. এ এম রিয়াছাত আলী বিশ্বাস (সাতক্ষীরা-৩), ২৯. গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), ৩০. অধ্যাপক জসিমউদ্দিন (ময়মনসিংহ-৬), ৩১. ডা. সুলতান আহমেদ (বরগুনা-২), ৩২. মাওলানা শামসুল ইসলাম (চট্টগ্রাম-১৪), ৩৩. মাওলানা ফরিদউদ্দিন (সিলেট-৫), ৩৪. মাওলানা হাবিবুর রহমান (সিলেট-৬), ৩৫. মো. হাবিবুর রহমান ( চুয়াডাঙ্গা-২) ও ৩৬. মীর কাশেম আলী (ঢাকা-৮ ) প্রমুখ। আসুন দলমত নির্বিশেষে অন্ধকারের শক্তি জামায়াতকে - "না" বলি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.