আমাদের কথা খুঁজে নিন

   

এখানে রুচিশীল বিজ্ঞাপন প্রচার ভাল তবে কিছু শর্ত সাপেক্ষে

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আমরা সবাই জানি সামহোয়ার ইন ব্লগ বর্তমানে একটি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট। আরো অনেক বাংলা ব্লগ সাইট আছে তারাও বেশ জনপ্রিয় স্ব স্ব ক্ষেত্রে। আমি মূলতঃ ব্লগিং টা কোন হিসেবে নেই? আমি মনে করি, ব্লগ লিখি নিতান্ত ই-বিনোদনের জন্য। এই শহুরে ব্যাস্ততম জীবনে আমাদের বিনোদনের সময় খুবই কম।

মনে নেই লাষ্ট করে টিভি দেখেছিলাম, মনে নেই লাষ্ট কবে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। কিন্তু আমি প্রতিদিনই ব্লগে আসি, বন্ধুদের সাথে কথা বলি, লিখি, তর্ক করি, হাসি, কাঁদি। প্রতিদিনের অনেকটুকু সময় জুড়ে থাকে ব্লগ। সেইজন্য হয়ত কোন কোন সময় এটাই মনের উপর যথেষ্ট প্রভাব ফেলে। আমি ব্লগটাকে একটা সমাজের মতই মনে করি।

এখানে যেমন কিছু ভাল মন আছে, তেমনি কু-মনও আছে। আমি বিজ্ঞাপন দেয়ার পক্ষে, কিন্তু সেটার পিছনে কিছু শর্ত থাকতেই পারে ব্লগারদের পক্ষ থেকে। যেমন আমি মনে করি বিজ্ঞাপনটি যেন এই সাইটের মূল উদ্দেশ্যকে ব্যাহত না করে। আমাদের উদ্দেশ্য ব্লগিং করা। আমাদের উদ্দেশ্য বিনোদন।

কৌশিক, কোন একটি পোষ্টের একটি কমেন্টে সামহোয়ারের মাসিক খরচ উল্লেখ করেছেন যেটা কিনা অসমর্থিত সূত্রে পাওয়া। হতে পারে। আমি কোন বিতর্কে যাচ্ছি না আপনার প্রদত্ত ইনফরমেশনের সাথে। আমি মনে করি না, কর্তৃপক্ষ সবসময় এতে সাবসিডি দিয়েই যাবেন। দিতেও পারেন, এটা একান্ত তাদের ব্যাপার।

এধরনের একটা সাইট চালাতে অনেক টাকাই খরচ হয়। একটা ডেডিকেটেট সার্ভার প্রয়োজন। কারণ একসঙ্গে অনেক ইউজার এবং ভিজিটরের লগইন থাকে, তার জন্য দরকার হিউজ পরিমান ব্যান্ডউইড্থ। আর সাইটটি মেইন্টেনেন্সের জন্যও দুই একজনকে সবসময় সময় দিতে হয়, এটা ঠিক। সে ক্ষেত্রে যেমন ব্লগারদের চাঁদা বা সাইনইন মানি নেয়াটা আমি সমর্থন করি না।

যেমন সমর্থন করি, লিমিটেড, রুচিশীল বিজ্ঞাপন প্রচার। সেখান থেকেও একটা আয়ে এটা চলতে পারে। আর ব্লগারদের সাথে প্রোফিট শেয়ার প্রস্তাবটাও ভাল। যদিও টোটাল বিষয়টি মনে হয় একটা টেষ্টিং ষ্টেজে আছে। দেখা যাক কি হয়।

তবে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেই যে বিষয়টি তারা ব্লগারদের সাথে শেয়ার করেছে। তবে আরো বিষদ আলোচনার প্রয়োজন আছে। আপনাদের মতামত কে শ্রদ্ধা করেই বলছি এটা আমার ব্যাক্তিগত মতামত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.