৭১ এ ছোট ছিলাম, যুদ্ধে যেতে পারি নাই, এই আক্ষেপ ফুরাবার না
রয়টার্স বা ফোর্বস এর মতো আন্তজাতিক সংবাদ মাধ্যম এর নাম দিয়েছে 'বাংলাদেশ স্ক্যান্ডাল'। আর এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে বাংলাদেশের গ্রামীণ ফোন।
ডেনমার্কের একটি টিভি চ্যানেলে ডকুমেন্টারি হিসেবে দেখিয়েছে যে বাংলাদেশে গ্রামীণ ফোন টাওয়ার নির্মাণে যাদের সাব-কন্ট্রাক্ট দেয় তারা শিশু শ্রম ব্যবহার করছে। শুধু তাই নয়, যে পরিবেশে কাজ হয় তা যথেষ্ট অস্বাস্থ্যকর। এর ফলে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা ও দূর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এতে মৃত্যু পর্যন্ত হতে পারে।
বলাই বাহুল্য এই ডকুমেন্টারি ব্যাপক ভাবে আলোচিত হয়েছে এবং এখনও হচ্ছে। ডেনমার্ক ও নরওয়ে জুরে চলছে ব্যাপক সমালোচনা। গ্রামীণ ফোনের মূল কোম্পানি নরওয়ের টেলিনর। তাদের মালিকানা ৬২ শতাংশ।
এর ফলে তোপের মুখে পড়েছে টেলিনর। টেলিনরের সিইও জন ফ্রেডারিক বাকসাসকে এখন সর্বত্র জবাবদিহি করতে হচ্ছে। এ নিয়ে আজ বসেছিল টেলিনরের বোর্ড। কি কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছে।
সবমিলিয়ে বিষয়টি জটিল আকার ধারণ করেছে।
শিশু শ্রম বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এসব দেশে। যদিও আমাদের দেশের বাস্তবতা অন্যরকম। তারপরেও বিষয়টি নিয়ে বাঙলাদেশ নিন্দার মুখে পড়েছে ইউরোপের কিছু দেশে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।