যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
এটাতে কোন সৌন্দর্য্য নেই
নেই কোন বিবশ করা চিত্রকল্প
তুমি বুঝে ওঠার আগেই এটা তোমাকে আক্রমণ করে বসবে
এবং ছড়িয়ে যাবে সামরিক শাসনের মত
এই মার্চেই
এরপর শুধু জানান দিতে থাকবে
মাঝ সমুদ্রের অবাস্তব বাতিঘরের মত
তুমি যতই সরে যেতে চাইবে
তুমি যতই পালিয়ে যেতে চাইবে
ততই তুমি ডুবে যাবে তীক্ষ্ণ আলোয়
আর সম্মোহিত ভয়ার্ত কিশোরীর মত অপেক্ষা করবে
আরেকটি বৃত্তাকার ভ্রমণের জন্য
তুমি শিহরিত হবে সময়ের আভাস কল্পনায়
যখন আলোটি সবচেয়ে অর্ন্তভেদী হয়ে ওঠে
যখন আলোটি সবচেয়ে নৃশংস হয়ে ওঠে
ঠিক তখনি তুমি আকুতি ভরে
একটা ডিঙ্গি নৌকার খোঁজ করবে
অথবা খুব প্রতিবাদী হয়ে উঠলে
ভেঙ্গে দিতে চাইবে বাতিঘরের স্থল
সমুদ্রের সীমাবদ্ধতায় যতটুকু পারা যায়
এবং তুমি কিছুই করতে পারবেনা
স্থবির সমুদ্রের কোনকিছুই করার থাকেনা
তাই তুমি সরেও আসতে পারবেনা
তাই কোন চিত্রকল্পও তৈরী হবেনা
কোন কবিতা হবেনা
সমুদ্রের উপসর্গ বয়ান হতে পারে শুধু
বাতিঘর জেগে থাকলে আর কিছুই হতে পারে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।