আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে পাওয়ার জন্য

http://profiles.google.com/mshahriar

তোমাকে পাওয়ার জন্য -------------------------- স্বর্গের প্রতি আমার লোভ ছিলো না কখনো কখনো হয়নি লালায়িত, সেখানে যাবার জন্য৷ শুনেছি সেখানে সব পাওয়া যায় মন্দ থেকে ভালো- যা চাওয়া যায়৷ অমৃতের সেখানে বয়ে যায় নফর৷ হুর আর পরীদের সেখানে মেলা বসে সেসব হুরিদের সৌন্দর্য্যের কথা সূদুরতম কল্পনাকেও হার মানায়৷ অপ্সরাও সেখানে নয় দুর্লভ, চাইলেই হয়৷ চাইলেই পাওয়া যায় যা কিছু৷ অমৃতের নফর বা অপ্সরাদের সৌন্দর্য্যের গাঁধা, কিছুই আমাকে পারেনি স্বর্গের প্রতি লালায়িত করতে৷ কিন্তু আজকাল বড় ইচ্ছা হয় বড় ইচ্ছা হয় স্বর্গে যেতে৷ জীবনে পুন্যতো করিনি কখনো অন্তত পুন্য বলতে লোকে যা বলে তার কিছু৷ তবু ভুল করে কোনভাবে যদি সেখানে চলে যাই আমি চাইবো৷ আমার সমস্ত অস্তিত্ব দিয়ে আমার সমস্ত সত্বা দিয়ে আমি তোমাকে চাইবো৷ চিৎকার করে আমি তোমাকে চাইবো৷ তুমি কি সেখানেও আসবে না আমার কাছে? --------------------- © রোডায়া ২৪ জানুয়ারি ২০০৮


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.