© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
অত্যন্ত বিরক্ত হয়ে লেখাটা লিখছি। ভেবেছিলাম আর যাই হোক, এই ইস্যুতে জড়াবো না। কিন্তু কিছু লোকের ভন্ডামী অসহ্য ঠেকছে...!
সামহোয়্যারনের লেখকদের লেখা সংকলন নিয়ে অপরবাস্তব-২ এর প্রকাশ নিয়ে যা শুরু করেছে একদল ব্লগার, তাতে আমরা ত্যাক্ত বিরক্ত! একটি বই প্রকাশ করা অনেক খরচান্ত ও অনেক কষ্টকর ব্যপার। কিন্তু কিছু ব্লগার তাদের নিজেদের উদ্যোগে এটি প্রকাশ করেছে অনেক ত্যাগ স্বীকার করে। টাকা পয়সার কথা বাদই দিলাম, যে কষ্টটা তাদের করতে হয়েছে এটি প্রকাশ করার জন্য, সেটার দিকে হলেও তো তাকাবেন? একটি প্রকাশনা নিয়ে এত নেগেটিভ এ্যটিচ্যুড প্রকাশ করার কি প্রয়োজন?
ভন্ডামীর যে বিষয়টা বলছিলাম... কিছু লোক যাদের মিশনই হচ্ছে সামহোয়্যারের পরিবেশ অশান্ত করা তারা ক্রমশ বিষয়টাকে খুব নোংরামীর দিকে নিয়ে যাচ্ছে।
অথচ একই ধরনের একটি কাজ যখন তাদের ওয়েবভূমি অচলায়তনে করা হচ্ছে, তখন তারা প্রশ্ন তুলছে না কেন না জানিয়ে প্রকাশ করা হলো! যে অপরাধে সামহোয়্যারের কিছু ব্লগারের বিরুদ্ধে তারা বিষেদাগার শুরু করেছেন, একই অপরাধে অপরাধী হওয়ার পরেও তাদের অচলায়তনের উদ্যোক্তাদের সাধুবাদ জানাচ্ছেন! কি বুঝা উচিত আমাদের?
পরিশেষে একটাই কথা, এই অহেতুক ফাজলামো বন্ধ হোক। বই বের হয়েছে, আপনার পছন্দ হয় নাই অফ যান। অথবা যার উপরে রাগ ক্ষোভ জমেছে, তার কাছে গিয়ে দাঁত খিচিয়ে মুখ ভেংচিয়ে যেভাবে পারেন প্রকাশ করুন.. আমাদের আপত্তি নাই। অযথা চিৎকার করে ব্লগপাড়া মাথায় তোলার দরকার নাই। আমাদেরকে শান্তিতে ব্লগিং করতে দিন।
--
অচলায়তন বিষয়ক আরো কিছু পোস্ট:
- ডিসটার্বিং এলিমেন্টস । এ লিস্ট টু ট্র্যাক - সাদিক মোহাম্মদ আলম
- আমার একটা শিশুতোষ লেখা লিখতে মন চায়। বিষয় এইবারও সচলায়তন - সাদিক মোহাম্মদ আলম
- k সব জিনিশ বুঝতে দেরি করে - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।