কবি
১.
কবিতাকে আশ্চার্য রকম বিচ্ছিন্ন্ চিন্তার সমন্নিত ফলাফল না বলে বলা যেতে পারে ইহা এক মহামননের প্রাকৃতিক বিপর্যয় Ñ ঢেউ হয়ে ভেঙে পরে, প্রবল বায়ু বেগে মুছে দিয়ে যায় অহং প্রাসাদ, সে কেঁপে উঠতে চায় ভিন্ন ভিন্ন শরীরের পার্বত্য গোপনীয়তায়। ফুলের বন পার হয়ে যেখানে পৃথিবীর শেষ, সমুদ্রের দ্বার রক চিরবসন্ত-বসনা পাহাড় ঘূমিয়ে পড়েছে নোনা শান্ত বাতাসে Ñ সেই ওজনহীন নির্জনতায় বসে কেউ কেউ সাধনার ঘুম ভাঙিয়ে ডেকে তোলে আতœা-রাসের মাথাহীন ধড়হীন শিশুটাকে। সে শিশু কথা বলে না , তার নীল ত্বকের উপর শব্দেরা ফুটে ঝরে যায়। শব্দ-কুড়ানী সারাদিন তাই কুড়িয়ে চলে - শব্দ শব্দ, শব্দের শরীরী অনুভব। আর ঘুমের ভিতর শব্দ শ্রমিকের মগজের ভিতর ঘাম ঝরতে থাকে।
সেই মগজ স্খলিত রক্ত স্বাদের মস্তিস্ক-ভুমধ্য-সাগরের উপক’লে চকমকি পাথরের যে নারীর ঘুম ঘুম শরীর আর স্বপ্ন পরে আছে, পরে আছে সরীসৃপ লিপ্সা, কাম আর কামনার উগ্রগন্ধী ফুল দেবীর অবচেতনাকে কে আজ ঢেউ এর শব্দে ডেকে তুলতে চায় ! কে ?
বস্তু পৃথিবীর কণা আর আলোরূপী ঘোর লাগা প্রত্যাবর্তন-বিবর্তণ, এই মাঝে স্বপ্ন-চলচ্চিত্রে মোম নির্মিত অশ্বত্থ গাছে বসে আছে মেহেদী রং আগুন পাখি, গান গায় সিজোফ্যানিক শীত ভূগোলের বেতাল গান, আর বেডিওর ভেতর থেকে ভেসে আসছে গোলাপী উপস্থাপিকা নীল নীল সুগন্ধ।
ওপাশ থেকে গান ভেসে আসছে। হয়তো এই গান টুকুই বাস্তবতা। আর সবতো পরিকল্পিত মিথ্যাচার।
২.
আমার উপরোক্ত কথার ভিতর কোন বিশ্বাস নামক বন্তু নেই।
আছে কেবল সৌন্দর্য সৃষ্টির প্রয়াস। কবিতা আর ছবির এই প্রবনতাই প্রবল। এক মহা মিথ্যাচারের ভেতর বসবাস সর্বদা। আসলে আমরা যা ইচ্চা তাই লিখে দিতে পারি উল্টো মিথ্যা সোজা সত্য, যা ইচ্ছা, যেমন তেমন। তবে কি সৌন্দর্য সৃষ্টিই ল্য ?
সাধু সন্ন্যসী হবার মত প্রবল কোন বিশ্বাস নেই, টেকনোলজির সম্ভব্যতা আর অসম্ভব্যতা এতেও বিশ্বাস নেই Ñ আমার কিছুই যেনো নেই।
আছে কেবল সুস্থ মগজে বসে সিজোফ্যানিক এর মত হাব ভাব করা ; হামবরা রামবরা শব্দ লেখা। মোদ্দা কথা আমার কবিতার উপরও বিশ্বাস নেই। এ সমন্ত ফাঁকা আওয়াজের মানে কি আমি বুঝি না। সত্যিকার কোন কাজেই লাগে না কবিতা। অনর্থক।
আদি কাল থেকে পৃথিবীতে কবিকতা নামক শব্দের ধারণা ছাড়া আর কিছু ছিলো না। আসলে আমাদের ভাবনার সীমাবদ্ধার কারণেই এই কুটির শিল্প টিকে আছে কবিদের অনুদান নিয়ে।
আমি মিথ্যাচার নিদারুন পছন্দ করি। কালো শয়তানের আবতার - বিষ বৃরে ছায়ায় বসে আছি মাত্র। তাই হয়তো কলমের রক্তে ভেসে যাচ্ছে কাব্য
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।