আমাদের কথা খুঁজে নিন

   

অপাংক্তেয় মানব-মানবী!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

ভালোবাসার দুর্ভিক্ষ চারিদিকে- তবু প্রেমের পসরা সাজিয়ে মনের ব্যাপারীরা; হৃদয়-খেলুড়ে নর-নারীর জয়জয়কার এখানে, কপোত-কপোতীর মুখে মিথ্যে অভিব্যক্তি সর্বদা! নারীত্ব রয়ে গেছে ফেলে আসা অবগুন্ঠনে, নতুন সত্ত্বায় মাধুর্যবিহীন চাকচিক্যের মোড়ক রমনীর- তা-ই লুফে নেয় কামুক শিকারী চোখ, ললনার দিকে তাক করা সদম্ভ পৌরুষ-কটুক্তি; প্রেমের খেলায় অর্থের ফানুস ওড়ে- শরীরী আকর্ষণে প্রণয়-জোয়ার বয়, বুক ভরা মমতা নিয়ে শূণ্য হাতে ফেরে অভিমানী যুবক.. শ্যামল মেয়েটির আটপৌরে স্নিগ্ধতা সিক্ত হয় দু'চোখের জলে- ঠাঁই কোথায় তাদের হৃদয়-বাজারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।