হঠাৎ শুন্যতা ...................
স্কুলে থাকিতে ছিলাম আর্টসের ছাত্র। তখন আমাদের ইতিহাস বলিয়া একটি বিষয় ছিল। তাহাতে জানিয়াছিলাম বঙ্গ নামে একটি অঞ্চলের নাম হইতে পর্যায়ক্রমে বঙ্গাল-বাঙ্গাল- বাঙ্গালা অতঃপর বাংলা নামের উৎপত্তি। পার্শবর্তী প্রদেশে এখনও বাংলাদেশিও সন্তানদের বাঙ্গাল নামে অভিহিত করা হইয়া থাকে।
বাঙ্গাল কাহারা? যাহারা শুন্য মস্তিষ্ক, অতিব আরামপ্রিয়, কর্মভিরু, ঘরের খাইয়া রাজপথের মোষ তাড়াইয়া বেড়ায়, অতিমাত্রায় আবেগপ্রবন, হুজুগে এবং যাহারা গাছতলায় কিংবা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসিয়া বাদাম, চা-বিস্কুট সহযোগে দেশ উদ্ধারে ব্যস্ত থাকে।
সাম্প্রতিক ঢাকা ইউনিভারসিটির ঘটনায় কিছু বাঙ্গালকে চিহ্নিত করা গেল। ঘটনা শেষে যখন ঢাকা ইউনিভারসিটি কতৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর মাঝে সমঝোতা হইয়া গেল তখন শুন্য মস্তিষ্ক... ঘরের খাইয়া রাজপথের মোষ তাড়াইয়া বেড়ায়,... হুজুগে...বাঙ্গাল গোষ্ঠি মাঠে নামিয়া পড়িল। কিছু নামিল রাজনৈতিক ইন্ধনে...আর চরম বাঙ্গালকুল নামিল এই বুঝিয়া যে তাহাদের ভাত্রি ও ভগিনিকুলের উপর আক্রমনের অপমানে(!)। জাহাঙ্গির নগর ও রাজশাহী ইউনিভারসিটি, তিতুমির ও মিরপুর বাংলা কলেজের বাঙ্গালকুল জেহাদি জোসে আপন ক্যাম্পাস রনাঙ্গন করিয়া ছাড়িল। পরিস্থিতি অনুকুলে আনতে গদাধারীরা কার্ফুর ঘোষনা দিলে বাঙ্গালকুল ন্যাজ গুটাইয়া ঘরে বসিয়া কুই কুই করিতে লাগিল।
বাঙ্গাল গোষ্ঠির বিভিন্ন প্রজন্ম আছে। অগ্রজগন অনুজদিগকে উত্তম বাঙ্গাল হইবার পথ দেখাইয়া থাকে। ইউনিভারসিটির অগ্রজ বাঙ্গাল কুলের প্রতিনিধীরা হুজুগে নৃত্যে শামিল হইবার কারনে অনুজকুল নাচিয়া উঠিয়া ছিল। একে অসময় নৃত্য জ্ঞান করিয়া গদাধারীরা অগ্রজ বাঙ্গাল কুলের কিছু প্রতিনিধীদের হাজতবাসে পাঠাইল। বর্তমানে তাহারা হাজতের মেঝেতে আঁক কষিতেছেন।
ইতমধ্যে কাল জলের ন্যায় গড়াইয়াছে। গদাধারীদের ইশারায় পাঠশালা আবার উন্মক্ত হইয়াছে। কিন্তু অনুজ বাঙ্গালগনের মন বড়ই ভার। কারন তাহাদের পথ দেখাইবার কেহ নাই। তাহারা পূর্ন বাঙ্গাল হইতে চায়।
তাই তাহারা তাদের মন বেদনা বিবিধ উপায়ে প্রকাশ করিতেছে। আধুনিক প্রযুক্তিতে ব্লগেও মন বেদনা প্রকাশ করা যায়। তাহারা তাও করিতেছে। কারন বাঙ্গাল মাত্রেই শুন্য মস্তিষ্ক... ... দেশ উদ্ধারে ব্যস্ত থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।