আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েবপেজ ঠিকভাবে প্রদর্শিত হচ্ছে না - হেল্প প্লীজ!

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

কয়েকদিন ধরে আমার কম্পিউটারে একটা সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা ওয়েব ব্রাউজার সংক্রান্ত। আগে কম্পিউটারে সক ধরনের ওয়েব পেজ ঠিকভাবে প্রদর্শিত হলেও কদিন ধরে যেসব ওয়েব পেজের সোর্স ফোল্ডারে show_ads.js নামক জাভাস্ক্রীপ্ট ফাইলটি আছে, সেসব ওয়েব পেজ চালু করতে গেলেই প্রথমে চিত্রের মতো একটা এরর ম্যাসেজ আসে। এখানে Don't Send বাটনে ক্লিক করলে চিত্রের দ্বিতীয় অংশের মতো আরেকটি ম্যাসেজ বক্স আসে এবং এতে OK ক্লিক করলে ব্রাউজারটি বন্ধ হয়ে যায়। এটা যে শুধুমাত্র IE এর ক্ষেত্রেই ঘটে, তা নয়।

আমি Avant Browser ব্যবহার করে দেখেছি, সেখানেও পেজগুলো ওপেন হয় না। সোর্স ফোল্ডার থেকে show_ads.js ফাইলটি ডিলিট করে দিলে বা ওয়েব পেজটির সোর্স কোড এডিট করে show_ads.js শব্দগুলো রিপ্লেস করে অন্য যেকোন শব্দ বসিয়ে দিলে সমস্যাটি আর থাকে না। তাই আমি ভিজুয়্যাল বেসিকের মাধ্যমে একটা টুল তৈরি করে নিয়েছি, যেটা ব্যবহার করে প্রয়োজনীয় ওয়েবপেজ গুলো সিলেক্ট করে Replace বাটনে ক্লিক করলে ঐসব ওয়েব পেজের সোর্স কোড থেকে show_ads.js শব্দগুলো রিপ্লেস হয়ে show_ads.html হয়ে পরিণত হয়ে যাবে। কিন্তু এটা তো কোন স্থায়ী সমাধান নয়। তাছাড়া সমস্যাটার মূল কারণ কি, সেটাই আমি এখনও জানিনা।

অর্থাত্ ব্রাউজার কেন এতদিন কোন সমস্যা না করে গত কদিন ধরে সমস্যা করছে। কেউ কি বলতে পারেন, সমস্যাটা কেন হচ্ছে এবং উইন্ডোজ রি-ইনস্টল না করে এই সমস্যার স্থায়ী সমাধানের উপায় কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.