মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
প্রেস সচিব বলেন, বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করায় ড. মিনামির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
ঢাকা ও টোকিওর মধ্যকার চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটি সম্মানজনক পেশা হিসেবে নার্সিং পেশার বিকাশ ঘটেছে। এ ক্ষেত্রে সক্ষমতা গড়ে তোলার জন্য সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।