সকালে মেসেঞ্জার লগইন করতেই অফলাইন ম্যাসেজ :
“good morning, pls call me after receiving my IM”
কি ব্যপার এত সকাল সকাল তলব?
she: আজ একটা রিকোয়েস্ট রাখবে তুমি?
প্লিজ রিকোয়েস্ট বলোনা, অর্ডার করেন ম্যাডাম
she: শয়তানী রাখ, আজ দুটো সিনেমার টিকেট কাটতে পারবে?
কেন পারবনা, আমি এখুনি ম্যানেজারকে ফোন করে দিচ্ছি দুটো টিকেট বুক করার জন্য
she: thanks আমি জানতাম তুমি পারবে
কোনটা পারিনি সুন্দরী, বল?
তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তোমার.................
she: থাক থাক, এতো রোমান্টিক হতে হবেনা, তুমি যে কি আমার জানা আছে
তোমার না আসলে লাজ লজ্ঝা বলে কিছু নেই, অফিসে কেউ নেই? শুনলে কি মনে করবে!
আচ্ছা তাহলে কি সন্ধ্যার টিকিট কাটব?
she: সবার শেষ শো’টার টিকিট কেট
তাহলে এক কাজ কর তুমি সোজা আমার অফিসে চলে এস, একসাথে দুজনে বের হওয়া যাবে
she: না বাবা আমি তোমার অফিসে যেতে পারবনা, তার চেয়ে বরং ফুডকোর্টে থাকব তুমি
চলে এস, কেমন?
আচ্ছা ঠিক আছে।
সন্ধ্যায় অফিস থেকে দুটো টিকেট নিয়ে বের হয়ে ফুডকোর্টে হাজির। ফুডকোর্টের এক কর্নারে ওকে বসে থাকতে দেখে এগিয়ে গেলাম।
কি ব্যপার কখন এসেছ তুমি
she: ও তুমি !
কেন? অন্য কারও জন্য অপেক্ষা করছিলে নাকি?
she: টিকিট এনেছ? দেখি
(টিকিট দুটো ওর হাতে দিলাম)
she: আজ তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব
কে?
(এমনই সময় একজন আমার সামনে এসে দাড়াল)
she: তোমাকে যার কথা বলছিলাম, এ হচ্ছে সেই
ওর সাথে আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে
তোমাকে সারপ্রাইজ দেবার জন্য বলিনি, ভেবেছিলাম তোমাকে সামনা সামনি পরিচয়
করিয়ে দিব
হ্যালো বলে আমিই আগে হাতটা বাড়িয়ে দিলাম
শো’র সময় কাছাকাছি হওয়ায় ওকে
শো শুরু হতে বেশী সময় নেই, তোমরা ভিতরে যাও
আমি দাড়িয়ে থেকে ওদের ভিতরে যাওয়া পর্যন্ত দেখলাম
আমি সারপ্রাইজড,সত্যি সারপ্রাইজড
(পরের পরেরদিন)
অফিসে আসতেই কলিগ জানাল, একজন মেয়ে ফোন করে আমাকে বেশ কয়েকবার খুজেছে
কথাটা শুনে অফিসের কাজে হাত দিলাম
(ঘন্টা খানেক পর)
she: কি ব্যপার ! ফোন করলেনা যে, কেউ তোমাকে কিছু বলেনি
কি ব্যপারে
she: আমি যে তোমাকে সকালে ফোন করেছিলাম
ও ! বলেছে,সরি ভ
she: তো, ব্যাক করলেনা কেন?
ব্যাক করার কথা তো কিছু বলেনি আমাকে
she: কি হয়েছে তোমার
তুমি কি রাগ করেছ
মাথা খারাপ, আমি কি তোমার উপর রাগ করতে পারি?
she: তাহলে কি হয়েছে
সারপ্রাইজড (মৃদু স্বরে)
she: দেখ তুমি যদি এমন কর তাহলে আমি কিন্তু কষ্ট পাব, প্লিজ
তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, অথচ তুমিই আমাকে...
তুমি কি জন্য ফোন করেছ?
she: ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু বাইরে যাব
কেন? তিনি কোথায়?
she: ও অফিসের কাজে ঢাকার বাইরে
ও আচ্ছা
(অনেকক্ষন দু-প্রান্তই নীরব)
(মনে মনে বলি)
তোমরা কি তাহলে এভাবেই ব্যালেন্স কর?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।