আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোন প্রিপেইডে ইমারজেন্সি ব্যালেন্স ! *

একাউন্ট এ অপর্যাপ্ত অথবা শূন্য ব্যালেন্স ? কোন চিন্তা নেই! গ্রামীণফোন তার সকল প্রিপেইড গ্রাহকদের জন্য সেপ্টেম্বর ০২,২০১৩ থেকে নিয়ে এলো একটি নতুন বৈশিষ্ট্য যার নাম হচ্ছে ইমারজেন্সি ব্যালেন্স। এই সার্ভিসটির মাধ্যমে একাউন্ট এ অপর্যাপ্ত অথবা শূন্য ব্যালেন্স থাকলেও গ্রাহকগণ নতুন কল করতে পারবেন ইমারজেন্সির জন্য, ৩০ দিনের মেয়াদসহ।
সার্ভিসটির বিস্তারিত নিম্নরূপ:
-ইমারজেন্সি ব্যালেন্স ফিচারটি শুধুমাত্র গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য -গ্রামীণফোনের সকল প্রিপেইড গ্রাহকগণ (সহজ,বন্ধু,আপন,স্মাইল,স্পন্দন, বিজনেস সলিউশনস প্রিপেইড (১,২,৩,সফল),একতা (১,২), নিশ্চিন্ত, ডিজুস) ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন যখন তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য অথবা অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকবে না -গ্রামীণফোনের একতা প্যাকেজের বর্তমান ইমারজেন্সি ব্যালেন্স ফিচারটি এই ফিচার দ্বারা প্রতিস্থাপিত হবে -এই ফিচারের আওতায় গ্রামীণফোনের সকল প্রিপেইড গ্রাহকগণ ৫ টাকার ইমারজেন্সি ব্যালেন্স এবং স্টার গ্রাহকগণ ১০ টাকার ইমারজেন্সি ব্যালেন্স পাবেন -প্রতিবার ইমারজেন্সি ব্যালেন্স নিতে গ্রাহককে ডায়াল করতে হবে *1010*1# নম্বরে (ফ্রি) -গ্রাহকগণ যেকোনো ভয়েস কল এবং SMS (পোর্টে SMS এর ক্ষেত্রেও) পাঠানোর জন্য এই ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন -কোন ইনকামিং SMS, মাসিক সাবস্ক্রিপশন ফি এবং ইন্টারনেট ইউসেজ ইমারজেন্সি ব্যালেন্স থেকে কাটা হবে না -ক্রয়কৃত মিনিট (যেমনঃ ২৫ পয়সা অফার, বান্ডল অফার) এবং অন্যান্য ফ্রি বোনাস অফার ইমারজেন্সি ব্যালেন্স এর আগে ব্যবহৃত হবে -‘মাই জোন’ গ্রাহকগণ ইমারজেন্সি ব্যালেন্স উপভোগ করতে পারবেন এবং ইমারজেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে ‘ মাই জোন’ ডিস কাউন্ট প্রযোজ্য হবে -রোমিং ইউসেজ ইমারজেন্সি ব্যালেন্সের আওতায় পড়বে না -গ্রাহকের পরবর্তী রিচার্জের পর রিচার্জ করা অ্যামাউন্ট থেকে ইমারজেন্সি ব্যালেন্সের টাকা কেটে নেয়া হবে -ইমারজেন্সি ব্যালেন্স দিনের যেকোনো সময় ব্যবহার করা যাবে এবং এর মেয়াদ থাকবে ৩০ দিন -গ্রাহকগণ তাদের বকেয়া অ্যামাউন্ট পরিশোধ করেই শুধুমাত্র পরবর্তী ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন -গ্রাহকগণ ইমারজেন্সি ব্যালেন্স অ্যামাউন্ট চেক করতে পারবেন *566*28# (ফ্রি) ডায়াল করে -ইমারজেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে প্রোডাক্ট ট্যারিফ এবং পালস্‌ প্রযোজ্য হবে -ইমারজেন্সি ব্যালেন্স উপভোগ করতে হলে গ্রাহকের অ্যাকাউন্টের মেয়াদ থাকতে হবে -অন্য সকল ট্যারিফ, সার্ভিস,পালস্‌ অপরিবর্তিত থাকবে -ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার পর যদি অ্যাকাউন্ট রিচার্জ করা হয় তাহলে রিচার্জ অ্যামাউন্ট দিয়ে কোন রিচার্জ ভিত্তিক (যেমনঃ নিশ্চিন্ত লোয়ার ট্যারিফ) অফার অ্যাকটিভেট করা যাবে না -সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.