আমাদের কথা খুঁজে নিন

   

অন্যরা এবং তুমি

কবিতায় পরান অন্যরা এবং তুমি মাহামুদুল হাসান লেলিন কথা হয় প্রতিদিন অনেক কুলবতীর সাথে । তোমার সাথে কথা না হলে প্রিয়, সাধ মিঠে না তাতে। ব্যস্ত এই জনপদে সংস্পর্শে আসি প্রতিদিন অনেক রুপবতীর সাথে । যাদের রং ঢং মাখা চেহারা আমার লাগে বড় বেয়ারা। তারা ক্ষণস্তায়ী ফুলের মতো, প্রিয়াদের নষ্টের কারন যতো।

শুধু তোমার ছিমছাম দেহখানি মনে হয় রজনী গন্ধার পুস্পদন্ড। নিবিড় কালো চোখ দুটি আমার আধার রাতের জ্যোতি। তোমার নিটোল হাত দুখানি তোমায় করেছে আরো মায়াবিনী। অস্থায়ী এই চরাচরে দেখেছি অনেক বিদ্যাবতী, যার অর্জিত বিদ্যার দাপটে প্রিয় কাংখিত প্রিয়াদের আজ দূর্গতি। আধুনিক এই সভ্যতায় শুনেছি বহু গুনবতীর গুনগান, তোমার সাথে তারা হয়না সমান।

আছে এই জগতে ;পাশাপাশি অনেক ধনবতী তেমার মত দৃঢ়তা নেই তাদের বুকে, যার কারনে ক্ষয়ের হিমেল ঝড়ে প্রিয়ারা মরে ধুকে ধুকে । সমাজের এই কুলবতী ,বিদ্যাবতী ,ধনবতী , রুপবতী ,গুনবতী , তোমার চেয়ে কোন অংশে ভাল নয় এক রতী ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.