আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্না আরা ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মহিলা জজ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

্যারিস্টার স্বপ্না আরা খাতুন ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মহিলা জজ হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। লন্ডনের একটি স্থানীয় পত্রিকায় তার এই নিয়োগের সংবাদ প্রকাশ হওয়ার পর বাঙালি কমিউনিটিতে গৌরবের অন- নেই। সম্প্রতি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে বিচার বিভাগে এ নিয়োগ দেন। লর্ড চ্যান্সেলরের সুপারিশক্রমে ব্যারিস্টার স্বপ্না আরা খাতুন এ রয়েল ওয়ারেন্টে ভূষিত হয়েছেন।

আগামী নববর্ষে নবনিযুক্ত জজ হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। ব্রিটেনে তিনিই প্রথম মহিলা বাংলাদেশি যিনি জজ হিসেবে নিযুক্ত হলেন। শুধু তাই নয়, বর্তমান জজদের মধ্যে ব্যারিস্টার স্বপ্না আরা সর্বকনিষ্ঠ। জজ স্বপ্না আরা খাতুনের পদটি ডেপুটি পর্যায়ে সিনিয়র অথবা সর্বক্ষণের জন্য ডিস্ট্রিক্টস জজের নিচে। এ পদকে রেকর্ডার বলে আখ্যায়িত করা হয়।

একজন রেকর্ডার ক্রাউন এবং কাউন্টি কোর্টের জজের আসনে বসবেন। সিভিল ও ক্রিমিনাল মামলার শুনানিতে সভাপতিত্ব করবেন। লন্ডন ইউনিভার্সিটির অধীনে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্বপ্না আরা খাতুন 1988 সালে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন। বিগত 16 বছর ধরে তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। স্বপ্ন আরা বহুদিন ধরে টাওয়ার হ্যামলেটস এলাকার অনেকের লেটিগেশন মামলার নিষ্পত্তি করেছেন।

উল্লেখ্য, স্বপ্না আরা খাতুনের প্রথম স্বামী ছিলেন বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। আনোয়ার চৌধুরীর সঙ্গে সম্পর্কোচ্ছেদের পর তিনি বিয়ে করেছেন ব্রিটিশ সাইমন স্টানলিকে। সাইমন স্টানলিও লিগ্যাল সার্ভিস কমিশনের একজন সিনিয়র ব্যারিস্টার। ওয়েস্ট লন্ডনে বসবাস করেন। তাদের দু'ছেলে আছে।

বয়স 13 ও 3 বছর। সাবেক স্বামী আনোয়ার চৌধুরীর ঘরেও তার এক সন-ান রয়েছে। স্বপ্না আরার পৈতৃক নিবাস সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলায়। তার বাবা কমিউনিটি নেতা মিম্বর আলী ও মা সুফিয়া খাতুন। দু'জনই পরলোকগত।

তার 3 ভাইও লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বসবাস করেন। জজ নিযুক্ত হওয়ায় স্বপ্না আরা খাতুন নিজেকে সম্মানিত মনে করছেন। তিনি বলেছেন, জজের পদে নিযুক্ত হওয়ায় তার বন্ধু-বান্ধব, আত্দীয়-স্বজনসহ পরিবারের সবাই খুশি। তার এই নিয়োগ বাঙালি কমিউনিটির নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ওপর বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব বিস-ার করবে। এ সাফল্য দেখে তারা বিভিন্ন পেশায় সাফল্যের উচ্চশিখরে পেঁৗছানোর জন্য উৎসাহিত হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.