ইসলামপন্থী সংগঠন আল শাবাবের সদস্যরা কেনিয়ার রাজধানী নাইরোবির যে বিপণিবিতানে একদল নিরীহ মানুষকে জিম্মি করে রেখেছে, সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। রয়টার্স বলছে, ওই ভবন থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে।
আজ সোমবার কেনিয়ার বিভিন্ন টেলিভিশনে দেখানো ভিডিও চিত্রে দেখা গেছে, ছদ্মবেশী সেনারা ভবনটির আশপাশে ও ভেতরে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। একটি সাঁজোয়া যানকেও অবস্থান বদলাতে দেখা গেছে।
আল জাজিরা বলছে, সাংবাদিক ও ক্যামেরাগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফলে বিপণিবিতানটির পুরো অংশ ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে তার আশপাশের জায়গাগুলো দেখা যাচ্ছে।
এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ‘আমরাই বিস্ফোরণ ঘটিয়েছি। আমরা ছাদ দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম। ’ তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।
আল জাজিরার প্রতিবেদন ক্যাথরিন সোই ঘটনাস্থল থেকে জানান, পুলিশ অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বলেছে, তারা কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতোর বিচার স্থগিত করেছে। ২০০৭ সালে নির্বাচনপরবর্তী সহিংসতায় উসকানি ও মদদ দেওয়ার অভিযোগে রুতোর বিচার চলছিল।
আদালত বলছে, রুতোকে বিচারকাজ থেকে আপাতত নিস্তার দেওয়া যেতে পারে। কারণ, এখন নাইরোবির সংকট মোকাবিলায় কাজ করা তাঁর জন্য গুরুত্বপূর্ণ।
গতকাল রোববার কেনিয়ার নিরাপত্তা বাহিনী দাবি করেছিল, অধিকাংশ জিম্মিকে মুক্ত করা হয়েছে। তবে এখনো অনেক মানুষ ভেতরে আটক রয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।