আমাদের কথা খুঁজে নিন

   

এখনো ঘোর ভাঙে না তোর যে...



এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তা কি। ওরে অলস, জানিস নে তুই তা কি? জাগো এবার জাগো, বেলা কাটাস না গো॥ কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস নে তারে ফাঁকি॥ প্রখর রবির তাপে নাহয় শুষ্ক গগন কাঁপে নাহয়, দগ্ধ বালুর তপ্ত আঁচলে, দিক চারিদিক ঢাকি-- পিপাসাতে দিক চারিদিক ঢাকি। মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি। পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি-- মধুর সুরে বাজবে তোরে ডাকি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.