নিহত রাবেয়া খাতুন মালিবাগের হাজীপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে।
কোতয়ালি থানার এসআই শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পুরনো ঢাকায় জেলা জজ আদালতের পুরনো ভবনের পাঁচতলা থেকে লাফিয়ে পড়েন রাবেয়া। তার বয়স আনুমানিক ২০ বছর।
গুরুতর আহত রাবেয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বিকাল সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
এসআই শহীদুল জানান, রাবেয়া লাফিয়ে পড়ার পর আদালত ভবন সংলগ্ন মসজিদ ও আদালত প্রতিবেদকদের কার্যালয়ের মাঝের রাস্তায় পড়েন। ঘটনাস্থল থেকে তার একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
“মোবাইলের ম্যাসেজ পর্যালোচনায় মনে হয়েছে প্রেমঘটিত কারণে রাবেয়া আত্মহত্যা করে থাকতে পারেন।”
প্রত্যক্ষদর্শী এক হকার বলেন, মেয়েটি লাফিয়ে পড়ার কিছুক্ষণ আগে আদালত ভবনের প্রবেশমুখে দুজন ছেলের সঙ্গে তাকে ঝগড়া করতে দেখা গিয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।