মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৫'শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার ভোরে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ ফেন্সিডিল উদ্ধার করে।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, বিজিবি খবর পায় চোরাকারবারিরা ভারত থেকে বড় ধরনের একটি ফেন্সিডিলের চালান বাংলাদেশে নিয়ে আসেছে। এমন খবরের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাশের মথুরাপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাবোঝাই সাড়ে ৫'শ বোতল ফেন্সিডিল মোঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা মাঠে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।