কেমন আছেন সবাই??আশা করি ভাল। আজকে আপনাদের জন্য একটা মিনি কিন্তু কার্যকরী একটা টেকি পোস্ট নিয়ে আশ্লাম। আশা করি অনেকেই উপকৃত হবেন।
আপনি জানেন কি আপনার মোবাইল অপেরা মিনি হয়ত আপনার সর্বনাশ ঢেকে আনতে পারে??
ধরুন আপনি মোবাইলে অপেরা নামালেন নেট থেকে। তার পর ফেসবুক চেক করলেন,টুইটার চেক করলেন,আপ্নার পেপাল-পেযা,মানিবুকার্স একাউন্টে লগিন করলেন কিন্তু এর পরের দিন যদি দেখেন আপনার সব একাউন্ট হ্যাক??!!!
আমরা প্রায় যেখানে সেখানে অপেরা মিনি পেলেই ডাউনলোড করে ফেলি।
ফ্রি নেট ইউজ করার জন্য মডিফাই অপেরা ইউজ করি। এইসব সুযোগ এর সন্ধানে কিছু হ্যাকাররা বসে থাকে। এবং আপনি যখন আপনার পাসওয়ার্ড ইউজার নেম দেন সব কিছু তাদের হাতে চলে যেতে পারে।
এবার চলুন যাই প্রতিকারে।
প্রথমেই আপনি সব সময় জেনুইন সফটওয়্যার ওদের সাইট থেকে নামাবার ট্রাই করবেন।
মোবাইল অপেরামিনি আপনি m.opera.com থেকে নামাতে পারবেন।
এবার আসুন একটা ট্রিক্স দেখি......
অপেরামিনি ফেক না জেনুইন তা বোঝার সবচেয়ে সহজ উপায় হল প্রথমে আপনি আপনার অপেরা মিনির এড্রেসবারে যান এবং অইখানে শুদু "opera:config" লিখে ওকে তে প্রেস করুন।
যদি কোন স্ক্রিপ্ট বা পেজ বা অপশন আসে তাইলে বোঝবেন এটা জেনুইন। আর যদি কিছু না দেখায় বা এরর দেখায় তাইলে তাড়াতাড়ি আপনি অপেরা ডিলিট করে আপনার সব পাসওয়ার্ড চেঞ্জ করুন।
কেমন লাগল জানাবেন এবং ইচ্ছে করলে আপনি আমার টিপস অ্যান্ড ট্রিক্স ব্লগ ভিসিট করতে পারবেন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।