আমাদের কথা খুঁজে নিন

   

বার্সেলোনার পিছু ছাড়ছে না আতলেতিকো

১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ও রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে দিয়েগো সিমিওনের দল।
নিজেদের মাঠে গোল পেয়েছেন আথলেতিকোর দুই তারকা ফরোয়ার্ড ডাভিদ ভিয়া ও দিয়েগো কস্তা।
আতলেতিকোকে এগিয়ে দিয়ে ডাভিদ ভিয়া উদযাপন। ম্যাচের ৩৩ মিনিটে দারুণ এক ভলিতে আতলেতিকোকে এগিয়ে দেন এই মৌসুমে বার্সেলোনা থেকে আসা ডাভিদ ভিয়া।
আতলেতিকোকে এগিয়ে দিয়ে ডাভিদ ভিয়া উদযাপন।


এর সাত মিনিট পর কোকের এগিয়ে দেয়া বল থেকে ব্যবধান দ্বিগুন করেন ২৫ বছর বয়সী দিয়েগো কস্তা।
গত দুই ম্যাচে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে কস্তাকে ছাড়িয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। ১৩ গোল করে তাকে ছুঁয়ে ফেললেন জন্মভূমি ব্রাজিলের বদলে স্পেনের হয়ে খেলার ঘোষণা দেয়া কস্তা।
আতলেতিকোর গোলে একটিও শট নিতে না পারা বিলবাও ম্যাচের শেষ ১০ মিনিট খেলেছে ১০ খেলোয়াড়কে নিয়ে। এই হারে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।


বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ছাড়া তৃতীয় কোনো দল হিসেবে শেষবারের মতো লা লিগা জিতেছিল ভ্যালেন্সিয়া সেই ২০০৪ সালে। আর এর পর একবার ছাড়া পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে থেকেছে বার্সা বা রিয়াল। ২০০৮ সালে কেবল বার্সাকে টপকে রিয়ালের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল ভিয়ারিয়াল।
লা লিগায় এখন কেবল তিনটি দল মৌসুমের প্রথম ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে। ১৯৬১ মৌসুমে রিয়াল, ২০১২ মৌসুমে বার্সা এবং এ মৌসুমে বার্সা ও আতলেতিকো।


রোববার আগের ম্যাচে গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। নিজেদের মাটিতে মালাগা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। অন্য ম্যাচে গ্রানাদা একমাত্র গোলে লেভান্তেকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.