আমাদের কথা খুঁজে নিন

   

জনগণের সেবা করাই আমাদের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণের সেবা করাই আমাদের মূল দায়িত্ব।’
আজ সোমবার গাজীপুরে ‘শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং’ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে যৌথভাবে এ হাসপাতালটির উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, জনগণের সেবা করার জন্যই গাজীপুরে এই হাসপাতাল নির্মাণ করা হলো। এই হাসপাতালে সব ধরনের চিকিত্সার ব্যবস্থা থাকবে।
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধ করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, হাসপাতালটিতে যত রকমের সহযোগিতা দরকার, সরকার তা করবে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন। 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.