আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দল এলে মনোনয়নপত্র জমার সময় বাড়বে: ইনু

নির্বাচনকালীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামীকাল (সোমবার) দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিরোধীদলীয় নেতা যদি এখনো মনে করেন নির্বাচনে অংশ নেবেন, তবে এই সময়সীমা বাড়ানো হবে।
আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মুক্তিযোদ্ধাদের এক কর্মসূচিতে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর সোমবার। আগামী ৫ জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
হাসানুল হক ইনু দাবি করেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গণহত্যা করছেন। তাঁদের অবস্থা পাকিস্তানের মতো হবে। জনগণ তাঁদের দেশ থেকে বিতাড়িত করবে।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.