আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারের দিকে তাকিয়ে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্ব নিশ্চিত বার্সার। তবে ‌‘এইচ’ গ্রুপে সেলটিকের বিপক্ষে শেষ ম্যাচের উপর নির্ভর করছে- গ্রুপসেরা হিসেবে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ।

গ্রুপের অন্য ম্যাচে আয়াক্স আমস্টারডামের সঙ্গে ড্র করলেই বার্সেলোনার সঙ্গী হবে এসি মিলান। পরের রাউন্ডে যেতে হলে আয়াক্সের জয় ছাড়া কোনো গতি নেই। পাঁচ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সা।

মিলান ও আয়াক্সের পয়েন্ট ৮ ও ৭। শেষ ম্যাচে সেলটিকের বিপক্ষে বার্সা হেরে বসলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে মিলানের।

তাই ঘরের মাঠ ক্যাম্প নূতে ম্যাচটির গুরুত্ব কোনো অংশেই কম নয় স্পেনের চ্যাম্পিয়নদের জন্য। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সমস্যা ঘিরে ধরেছে বার্সাকে। উরুর চোটের কারণে সেরা তারকা লিওনেল মেসি আগে থেকেই নেই।

গোলরক্ষক ভিক্তর ভালদেস, ডিফেন্ডার দানি আলভেস ও ডিফেন্ডার জোনাথন দোস সান্তোস চোট থেকে সেরে উঠেননি। তাছাড়া নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাসও। বার্সা সমর্থকরা তাই ভরসা করছেন ব্রাজিল তারকা নেইমারের উপর।

তাছাড়া মেসিবিহীন বার্সার সাম্প্রতিক পারফরম্যান্সও ভাবিয়ে তুলেছে সমর্থকদের। গত দুই সপ্তাহে তিন ম্যাচে টানা দুটিতে হেরেছে বার্সা।

তবে পুরনো ব্যর্থতা ভুলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা কোচ জেরার্দো মার্তিনো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.