বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ড তৈরী করেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি মানুষ মিলে একসাথে গেয়েছেন জাতীয় সঙ্গীত।
ব্যস! স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরে এই আমাদের অর্জন! এতেই আনন্দে উচ্ছসিত বাঙ্গালী! কর ফেসবুকে শেয়ার। দাও লাইক! লিখো কমেন্ট!
এরপরে শুরু হবে বিরোধী দলের টানা বাহাত্তুর ঘন্টা অবরোধ কর্মসূচি, পোড়ানো হবে বাস, উপড়ে ফেলা হবে রেললাইন, মরবে মানুষ। সবই করা হবে জনগণের মঙ্গলের কথা চিন্তা করেই।
আরেকজন একতরফা নির্বাচনে যেতে একেবারে বদ্ধ পরিকর। দাঁতে দাঁত চেপে একদম জেদ ধরে বসে আছেন, কিছুতেই ক্ষমতা ছাড়বেন না। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছেন। নির্বাচিত স্বৈরাচারি সরকার কাহাকে বলে, কত প্রকার ও কি কি? - তাহা সংজ্ঞা সহ উদাহরন দিয়ে চলেছেন।
আমাদের দেশের মানুষদের আর দোষ দিয়ে লাভ কী? নাই মামা, তো কানা মামাই সই! এত রক্ত দিয়ে কেনা স্বাধীন দেশটির বিয়াল্লিশতম বিজয় দিবসে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ড তৈরী করেছি আমরা! একসাথে সবচেয়ে বেশি মানুষ মিলে গেয়েছি জাতীয় সঙ্গীত! এরচেয়ে বেশি কিছু আমরা পেতে পারিনা।
এরচেয়ে বেশি কিছু আমাদের প্রাপ্য নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।