আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে পিছু ফেরাতে পারি না......



যখন-ই আনমনে একাকী পথ চলি রাস্তায়
খেয়াল থাকে না কোন দিকে-
একাকী পথ চলায় আজ আর তোকে
খুঁজে পাই না-!
বেখেয়ালী জীবনটা যেন প্রতি পদে
বাঁধা পায় --!
দুপুরের নিঃসঙ্গতা - বিকেলের উদাসীনতা
সন্ধার একাকীত্ব সব কিছুই যেন
থেমে থেমে তোর -ই কথা বলে-!
গভীর রাত- মুঠোফোন নিয়ে
এপাশ-অপাশ- তারপর
বুকের গভীর থেকে বেড়িয়ে আসে
চাপা দীর্ঘশ্বাস --!
দূর আকাশে তাকিয়ে থাকা
তোর পথ চেয়ে বসে থাকা
আমার এই প্রতীক্ষাকে......
আর কতটা অবহেলায় তুই ছুড়ে ফেলবি রে?
তুই না আসলে তো -
আমার ছুপা জ্বর ভাল হবে না-!
তুই না আসলে তো আমি আর
ভাল থাকবো না-!
তোকে এক নজর দেখবো বলেই তো
তোর দেয়া কষ্ট / অপমান / হুমকি/অবহেলা
সব-ই নীরবে সহ্য করে যাই --!
যদি তুই ফিরে আসিস-
এই আশায় আমি আজও
নিজেকে পিছু ফেরাতে পারি না......
যদি তুই এসে ফিরে যাস......
সেই ভাবনায়- আজও তোকে ভুলতে পারি না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.