আমাদের কথা খুঁজে নিন

   

লাভা হৃৎপিন্ডে খুঁজি কালো কয়লা

বেঁচে থাকার আনন্দে বাঁচি ।

একদল হায়েনা ছেড়ে দেখো ,
কি করে আগুন জ্বালতে হয় সূর্যের বুকে ।
চোখ রগড়ে দেখো কিভাবে পদপিষ্ট হয় ,
কালো স্যুটের ধারা বাহক ।
পিশাচ দেখতে চাও ?
শুনতে কি চাও হায়েনা হাসি
তবে দাও এক চিলতে প্রাঙ্গন ,
দেখিয়ে দিব , কিভাবে ধর্মের বুকে চোরা চালাতে হয় বারংবার ।
১৭ কোটি সন্ন্যাসীর দেশে বসে
জানতে কি চাও ,
সন্ন্যাসীর মন কি করে হয় এত শান্ত ?
তবে আসো ব-দ্বীপে
তোমাকে শিখাবো " বাউলীনির গান সাধনা " ।
রক্ত দেখনি,লাশ দেখনি ,আগুন খোঁজ ?
আফগানিস্তান ,ফিলিস্তিন নয় কথা দিচ্ছি
মাত্র একদিনে ঢাকার বুকে দেখাবো , শিখাবো
কি করে গন্ধ শুঁকে বলে দিতে হয় " কত দিনের লাশ ! " ।
ষাঁড়ের যুদ্ধ দেখতে চাও ?
স্পেন অনেক দূর , আবার নাকি টিকেট ও লাগে !
চোখ রাখ সবুজের বুকে
দেখবে গণতন্ত্রের বুকে শিংওয়ালা দৈত্য ষাঁড়ের উল্লাপন।
ভয় পেলে , কষ্ট পেলে ?
১৭ কোটি অতৃপ্ত আত্মার গালি শুনলে ?
তবে চোখ বন্ধ কর আর ভাব একবার
এক তর্জনীর হেলনে কি করে ঝাঁপাতে পারে ৭ কোটি ।
কই , কোথায় আর কতকাল
তোমার অপেক্ষায় ?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।