আমি অকৃতী অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। । ব্লগে কিছু দিন যাবৎ ঘুরোঘুরি করছি, বেশ ভালো লাগছে । নানা জনের নানা পোস্ট, নানা পথ, নানা মত । সরস প্রজ্ঞাপূর্ণ মন্তব্যগুলো আরো উপভোগ্য।
তবে মাঝে মাঝে কিছু মন্তব্য পড়ে হতাশ না হয়ে পারা যায় না।
আমরা কি অন্যের মত কে শ্রদ্ধা করতে পারি না? সবাই যে আমার মত সমর্থন করবেন তা তো সব সময় হবেনা । আমিও যে অন্যের মতের সাথে একমত হতে পারবো তাও না । অন্যের মত যুক্তির সাথে খন্ডাতে পারি। শালিনতার সীমা কখনোই অতিক্রম করা উচিত হবেনা।
তাই সবার প্রতি আমার আহ্বান পরমত সহনশীল হোন ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।