ফেনীর দাগনভূঁঞায় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদন কার্যক্রম চলছে খোলা আকাশের নীচে।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার লক্ষে ৩ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমিসহ বিভিন্ন বিদ্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় নির্বাচন বিরোধীরা। ৩ ও ৪ তারিখে নির্বাচন বিরোধীরা ফেনী ৩ আসনের দাগনভূঁঞা ও সোনাগাজীতে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় স্থানীয় জামায়াত পরিচালিত গজারিয়া আদর্শ একাডেমি নামে এই প্রতিষ্ঠানটি।
দাগনভূঞার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়ার সূত্রপাত ঘটে। আগুন দিয়ে পুড়ে দেয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নির্বাচনের পরপরই মেরামত সাপেক্ষে ও বিকল্প অন্য ভবনে শিক্ষাদান কার্যক্রম শুরু হলেও গজারিয়ার এই প্রতিষ্ঠানটি সম্পূর্ন ভাবে পুড়ে যাওয়ায় এখানে শিক্ষাদন কার্যক্রম শুরু করতে পারেনি কর্তপক্ষ।
সরকারি বই নতুন করে আবার পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ কিছু সংক্ষক বেঞ্চ সংগ্রহ করেই ১২ জানুয়ারি রবিবার থেকে স্কুল ভবনের সামনের খোলা আকাশের নীচে শিক্ষাদান কার্যক্রম শুরু করেন। শিক্ষাদান কার্যক্রম শুরু করা হলেও খোলা আকাশের নীচে ক্লাস করতে গিয়ে বিভিন্ন সমস্যার সন্মুখিন হতে হচ্ছে এই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানান ভোরে কুয়াশার মধ্যে ও তার পর রোদের তাপের মধ্যে তাদের ক্লাস করতে হচ্ছে। এছাড়া স্কুলের সামনের সড়ক দিয়ে প্রচুর গাড়ি চলার কারনে তাদের শরীরে ধুলো বালি পড়ছে ও শব্দ দূষনের কারনে পড়ায় ব্যাঘাত ঘটছে।
স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, অন্য কোন কারণে নয়, শুধুমাত্র ভোট কেন্দ্র হওয়ায় বিদ্যালয়টি পুড়ে দেয়া হয়েছে।
ইতোমধ্যে স্কুল থেকে অনেক শিক্ষার্থী অন্য স্কুলে চলে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করে উপজেলা শিক্ষা অফিসে পাঠিয়েছি, এখনও কোন ক্ষতি পূরন পাইনি। তবে সরকারি ভাবে দেয়া নতুন বই পুড়ে যাওয়ার পরও আবেদনের প্রেক্ষিতে আবার নতুন করে বই পেয়েছি।
ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার জানান, সংশস্নষ্টি কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়েছে। নির্দেশ সাপেক্ষে অতি শ্রীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।