শ্রেকের ড্রাগনকে ফাঁকি দিয়ে রাজকুমারীকে উদ্ধার করার সেই বিখ্যাত গল্পের অ্যানিমেশন মুভিটি বানানোর কারিগর যে, সেই DreamWorks –ই এবার ছোটদের জন্য নিয়ে আসছে ট্যাবলেট DreamTab । যেখানে Madagascar, Shrek ছোটদের থেকে আর দূরে থাকবে না। দেখা যাবে পড়াশোনার অবসরেই।
DreamTab এ রয়েছে অন্যান্য Tablet এর মতই অনেক সুযোগ সুবিধা তবে সেটা অবশ্যই ছোটদের উপযোগী করে। আর এর আপডেটও হবে DreamWorks এর সৃষ্ট চরিত্রগুলো দিয়ে।
যেমন, শ্রেক বলে দেবে ট্যাবলেটটি বন্ধ করতে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এরকমভাবে আরও মজার কিছু চরিত্র দিয়েই পুরো ট্যাবলেটের ফীচার সাজানো।
শিক্ষণীয় রয়েছে অনেক কিছুই। তারমধ্যে বিশেষ করে একটা ফীচারের কথা না বললেই নয়। ট্যাবলেটটিতে ড্রয়িং শেখা যাবে সেই ভঙ্গিতে যেভাবে DreamWorks এর অ্যানিমেটররা মুভি তৈরীর ক্ষেত্রে ব্যবহার করে থাকেন।
অর্থাৎ Stylus Technology ব্যবহার করে বিভিন্ন ডিজাইন শেখা যাবে।
DreamWorks Animation Studio এবং Fuhu Inc. যৌথভাবে বাজারে আনছে এই ট্যাবলেটটি। তবে Fuhu Inc. আগে থেকেই ছোটদের জন্য ট্যাবলেট তৈরী করে আসছে। Tablet Nabi তাদেরই সৃষ্ট। চলতি সপ্তাহেই এর মোড়ক উন্মোচন করা হয়েছ।
সুতরাং আর খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না ছোটদের।
ধন্যবাদান্ত্যেঃ আমার ড্রয়েড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।