আমাদের কথা খুঁজে নিন

   

বউয়ের পরকিয়ার কারণে বন্ধুর হাতে বন্ধু খুন

বন্ধুর স্ত্রীর সাথে পরকিয়া করার কারণে বন্ধুর হাতে খুন হলেন আরেক বন্ধু। আর স্বামীকে খুন করতে প্রেমিককে সরাসরি সহযোগিতা করলেন স্ত্রীও।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম নাসির হাওলাদার ওরফে নশা (৩৫)। সে উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের মৃত আমজাদ হাওলাদারের ছেলে।

আজ শুক্রবার সকালে আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নশার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনে আরা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, পশ্চিম শৌলজলিয়া গ্রামের নাসির হাওলাদার নশার সাথে পাশের কৈখালী গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদারের বন্ধুত্ব ছিল। এর সুবাদে নশার বাড়িতে নিয়মিত যাতায়েত করতে খোকন। এক পর্যায়ে বন্ধু খোকনের সাথে পরকীয়া সম্পর্ক তৈরি হয় নশার স্ত্রী হোসনে আরা বেগমের। ঘটনার ৮ থেকে ১০ দিন আগে নশা তার শোবার ঘরে স্ত্রী ও বন্ধুকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ ঘটনার পর থেকে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে নশার হাওলাদার তার ঘরে ঘুময়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে খোকন দরজায় কড়া নাড়লে হোসনে আরা দরজা খুলে খোকনকে ভেতরে ঢুকিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দেন। এরপর খোকন হোসনের আরার সামনেই তার স্বামী নশাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকেন। এসময় নশার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে খোকন পালিয়ে যায়।

পরে স্থানীয়রা নশাকে উদ্ধার করে কাঁঠালিয়ার আমুয়া হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিকেলে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

এ ঘটনায় হোসনে আরা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডের মূল হোতা খোকন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ খোকনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে নিহতের ভাই সেহারাফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।