চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর কানাবাজার এলাকায় আজ সকালে ট্রলি চাপায় সাগর চন্দ্র শীল (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত সাগর চন্দ্র শীল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের ভুলু চন্দ্র শীলের ছেলে। সে ভবানিপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভবানিপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশের একটি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকার সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।